চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ খানের লম্বা লাফ, এগিয়েছেন সাকিবও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র তৃতীয় টেস্টেই দেশকে দ্বিতীয়বারের মত জয়ের স্বাদ দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তার ফলও মিলেছে হাতেনাতে। এক টেস্ট শেষেই ৩২ ধাপ এগিয়েছেন আফগান লেগ স্পিনার। একই টেস্টে বাংলাদেশ হারলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। অলরাউন্ডারদের তালিকায় তিন থেকে দুইয়ে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে ওল্ড ট্রাফোর্ড টেস্ট শেষে নিজের অবস্থান বিরাট কোহলির ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন সাদা পোশাকের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

চট্টগ্রাম টেস্টের আগে রশিদের র‍্যাঙ্কিং ছিল ৬৯। ৩২ ধাপ এগিয়ে তার বর্তমান র‍্যাঙ্কিং ৩৭। বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে ১০৪ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন আফগান অধিনায়ক। ইমরান খান ও অ্যালান বর্ডারের রেকর্ড স্পর্শ করা টেস্টে হয়েছেন ম্যাচসেরাও।

একই টেস্টে বাংলাদেশ হারলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছেন টাইগার দলপতি। টেস্ট শুরুর আগে অলরাউন্ডারদের তালিকায় তিনে থাকলেও ওল্ড ট্রাফোর্ড টেস্টে বেন স্টোকসের অনুজ্জ্বলতায় দুইয়ে উঠে এসেছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৯৭।

৪৭২ পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ৩৮৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দুই পয়েন্ট কমে চারে ইংলিশ অলরাউন্ডার স্টোকস।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে কোহলির সঙ্গে স্মিথের পয়েন্টের ফারাক ছিল মাত্র ১। ম্যাচ শেষ হতেই সেই ব্যবধানটা এখন দাঁড়িয়েছে ৩৪’এ। স্মিথের রেটিং পয়েন্ট এখন ৯৩৭। দুইয়ে থাকা কোহলির পয়েন্ট ৯০৩।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকা তামিম ইকবালের র‍্যাঙ্কিং ২৪। সাকিবের র‍্যাঙ্কিং ২৯।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন প্যাট কামিন্স। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ৭ উইকেট নিয়েছেন এই অজি পেসার। দুইয়ে থাকা কাগিসো রাবাদার সঙ্গে তার পয়েন্টের ফারাক ৬৩। ৮৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সাকিব।, তার র‍্যাঙ্কিং ২১। ঠিক তার পরেই আছেন আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

Tags: রশিদ খানলিড স্পোর্টসসাকিব আল হাসানস্টিভেন স্মিথ
Previous Post

ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Next Post

নিজের গায়ে আগুন দেয়া সেই ‘নীল বালিকার’ মৃত্যু

Next Post

নিজের গায়ে আগুন দেয়া সেই ‘নীল বালিকার’ মৃত্যু

জার্মানিতে চলছে প্রবাসী বাংলাদেশীদের আধুনিক স্থাপত্য প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT