জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশের আধুনিক ও সমকালীন স্থাপত্য নিয়ে চলছে এক প্রদর্শনী, যার নাম দেয়া হয়েছে ‘বেঙ্গল স্ট্রীম, দ্য ভাইব্রেন্ট আর্কিটেকচার সিন অব বাংলাদেশ।
আধুনিক এই স্থাপত্য প্রদর্শনী জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে গত ৭ জুন। এবারের এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা এবং তরুণ স্থপতিদের ৬০টি প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। প্রবাসী বাংলাদেশি ও দর্শনার্থীরা আধুনিক এই প্রদর্শনী আনন্দঘন পরিবেশে পালন করছেন।
জার্মানির ফ্রাঙ্কর্ফুট থেকে এম এ হাশেম









