চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙিন ফিমেল, বাকিরা সাদাকালো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
ফিমেল সিনেমার পোস্টার, নারীর শক্তি ও সাহসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিমেল’ নামে খণ্ড নাটক বানিয়েছেন কাজল আরেফিন অমি। বুধবার সন্ধ্যায় নিজের ফ্যান পেজ ও ফেসবুকে নাটকটির পোস্টার উন্মুক্ত করেছেন সময়ের আলোচিত এই  নির্মাতা।

পোস্টারে দেখা যাচ্ছে ওয়ের্স্টান হিল জুতার মধ্যে বিভিন্ন ভঙ্গিতে একঝাঁক দর্শক প্রিয় মুখ, যাদের দেখানো হয়েছে সাদাকালো আউটফিটে! আছেন গর্জিয়াস এক নারী, পোস্টারে তিনিই একমাত্র রঙিন!

শুধু নির্মাতা অমি নন, নাটকের শিল্পীরাও পোস্টারটি তাদের ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করছেন। প্রকাশের পর ব্যতিক্রমী, নান্দনিক ও ক্রিয়েটিভ পোস্টারটি দেখে প্রশংসা জানিয়ে মন্তব্য করেছেন অনুসারীরা। পরিচালক অমি চ্যানেল আই অনলাইনকে জানান, ফিমেল’র চমৎকার এই পোস্টারটি তৈরি করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

ফিমেল নাটকের আটটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীরা। সেজন্য পরিচালক অমি এ শিল্পীদের ‘দ্য টিম’ বলে সম্মোধন করলেন। মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল, মুসাফির বাচ্চুরা এতে অভিনয় করেছেন। প্রত্যেকের মধ্যেমনি হিসেবে দেখা যাবে সানজানা রিয়াকে।

কাজল আরেফিন অমি গল্পের ধারণা দিলেন এভাবে, শহরের একটি মহল্লায় একজন মেয়ের জন্য পুরো মহল্লার ছেলেদের মধ্যে কাড়াকাড়ি লেগে থাকে। তিনি বলেন, পুরো নাটকেই নারী চরিত্র একজনই, সানজানা রিয়া।

গত ডিসেম্বরে রাজধানীর নাখালপাড়া এলাকায় চারদিন ধরে ‘ফিমেল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। অমি বলেন, একদম ‘র’ লোকেশনে শুটিং করেছি। কোনো শুটিং হাউজের ফিল নেই। একটি মেয়ের জন্য এলাকায় যা যা ঘটে সবই এ নাটকে উঠে আসবে। কোনো কিছুই ফেইক মনে হবে না, পুরোটাই রিয়েলভাবে তুলে ধরেছি। তবে সবমিলিয়ে ‘ফিমেল’ কমেডি বেইজ গল্প।

তিনি বলেন, সিরিয়াসভাবে কমেডি তুলে এনেছি। পর্দায় শিল্পীরা অনেক সিরিয়ালে অভিনয় করেছেন। তবে দর্শকদের দেখলেই হাসি আসবে। একটি মেয়েকে ঘিরে পুরো মহল্লা তছনছ হয়ে যাচ্ছে এমন কিছু থাকবে। এর সঙ্গে আরও টুইস্ট থাকবে। একজন ‘ফিমেল’ পাড়া মহল্লা বা কর্পোরেট লেভেলে যে কী পরিমাণে প্রভাবিত করে তাই ফুটে উঠবে এ নাটকে।

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীদের গ্রুপ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ পরিচালক আত্মবিশ্বাস রেখেই বলেন, এ নাটকের মাধ্যমে দর্শক অন্য এক অমির সঙ্গে পরিচিতি হবেন। যা একেবারে নতুন।

ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে। প্রকাশ পাবে মোশন রকের ইউটিউব চ্যানেলে। মাসুদুল হাসানের প্রযোজনায় একটি বেসরকারি চ্যানেলেও নাটকটি প্রচার হবে বলে জানান ট্যাটু, স্টেডিয়াম, ভাইরাল গার্ল, ডিস্টার্ব, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড সহ অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।

Tags: এক্স গার্লফ্রেন্ডএক্স বয়ফ্রেন্ডকাজল আরেফিন অমিচাষি আলমজিয়াউল হক পলাশট্যাটুপাভেলপোস্টারব্যাচেলর পয়েন্টভাইরাল গার্লমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির বাচ্চুলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসুমন পাটোয়ারিস্টেডিয়াম
Previous Post

টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়: অর্থমন্ত্রী

Next Post

পাবনার পৌরসভা নির্বাচনের মেয়র পদের ভোট পুনরায় গণনার নির্দেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার পৌরসভা নির্বাচনের মেয়র পদের ভোট পুনরায় গণনার নির্দেশ

বাংলাদেশে ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনে ভ্যাকসিন নিলেন দেড় লাখেরও বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT