চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দিনে ভ্যাকসিন নিলেন দেড় লাখেরও বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার চতুর্থ দিনে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন ভ্যাকসিন নেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ১৯ হাজার ১১৫ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৭৬৬ জন ও নারী ছয় হাজার ৩৪৯ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন। এরমধ্যে পুরুষ ২৮ হাজার ২৯২ জন ও নারী ১২ হাজার ৬১৫ জন ভ্যাকসিন নেন। এছাড়াও  ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৫৪৯ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৪৭ ও নারী দুই হাজার ২০২ জন।

চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৮৭ জন ও নারী ১০ হাজার ৯৭১ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১২ হাজার ৬৮৭ জন ও নারী পাঁচ হাজার ২৮৪ জন।

রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১০ হাজার ৩৯৪ জন ও নারী তিন হাজার ৮৩০ জন।খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১২ হাজার ২৮০ ও নারী চার হাজার ৮৩৫ জন।

বরিশাল বিভাগে ছয় হাজার ১৪৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৪৭৯ জন ও নারী এক হাজার ৬৬৮ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১১ হাজার ৭২৫ জন ও নারী পাঁচ হাজার ৩৫৫।

বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিন নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলমসহ ঢাকায় অবস্থান করা বি‌দে‌শি ২১ কূটনী‌তিক ক‌রোনাভাইরা‌সের টিকা নি‌য়ে‌ছেন।

প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলমের পর টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি ও ভারতীয় হাইক‌মিশনার বিক্রম দ্বোরাইস্বামী।

যারা ভারতীয় ভ্যাকসিন নি‌য়ে সংশয় প্রকাশ করছে তারা বোকার স্ব‌র্গে বসবাস কর‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন প্রতিমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে ভ্যাকসিন দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভ্যাকসিন বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন শাহ‌রিয়ার আলম। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার বিক্রম দ্বোরাইস্বামী সবাইকে ভ্যাকসিন নিতে অনুরোধ করেন। করোনা বাস্তব্তায় নয়া দি‌ল্লি ঢাকার পা‌শে থাক‌বে ব‌লে মন্তব্য করেন তিনি।

এছাড়া কূটনীতিকদের মধ্যে ভ্যাকসিন নেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসেক তেরঙ্কি, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনটোল্ডজ, ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদ্বীপ দে, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ফ্রান্সের রাষ্ট্রদূত ও ডেপুটি রাষ্ট্রদূত জিন-মেরিন সুইউ ও ফ্রাঙ্ক গ্রুটমেসার, ফ্রান্সের রাষ্ট্রদূতের স্ত্রী মেরি-কেরোলিন সুইউ-চেনলিশ, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরমি ব্রুআর, অস্ট্রেলিয়ার উপ-হাইকমিশনার ও ফ্রাস্ট সেক্রেটারি ও কনসুল নারডিয়া শিমপসন ও সানুকি জয়ারাজ, ইইউ’র কূটনীতিক হেইবারগার ও ওপরিটিসকো, এলিনা ওপরিটিসকো, থমাস এরিস, হাক বিরগিট, ফ্রান্স হাইকমিশনের কূটনীতিক সোনালজি জুডনেক ও জারজি জুডনেক এবং ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিআটা।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত রোববার গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Tags: ভ্যাকসিন আপডেট
Previous Post

পাবনার পৌরসভা নির্বাচনের মেয়র পদের ভোট পুনরায় গণনার নির্দেশ

Next Post

মাদক-অপসংস্কৃতি নয়, তরুণেরা খেলাধুলায় ফিরে আসুক: মেয়র তাপস

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে মেয়র তাপসসহ অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক-অপসংস্কৃতি নয়, তরুণেরা খেলাধুলায় ফিরে আসুক: মেয়র তাপস

বাংলাদেশ পুলিশ ও রাশিয়ান হেলিকপ্টার সংযোজনের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেলিকপ্টার সংযোজনে পুলিশের সক্ষমতা আরও বাড়বে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT