চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তচোখা শাকিবের দৃষ্টি স্ফুলিঙ্গের দিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 04, মার্চ 2018
in বিনোদন
A A

‘সম্পর্ক আছে, প্রেম আছে, অ্যাকশন না থাকলে হয়?’-হ্যাঁ। সত্যি সত্যি, এর আগে তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবির চারটি লুকেই রোমান্টিক মুডের দেখা পাওয়া গেলেও এবার যেন অন্য মুড! পুরোপুরি অ্যাকশন অবতারে শাকিব!

প্রযোজক সাকিব সনেট আগেই বলেছিলেন, ৪ মার্চ মধ্যরাতে ‘নোলক’ চলচ্চিত্রের যে পঞ্চম লুক প্রকাশ পাবে, সেটি হবে পুরোই অন্যরকম।

শাকিব খানের মারদাঙ্গা ভঙ্গি নিয়েই প্রকাশিত হয়েছে ‘নোলক’র পঞ্চম লুক। হাতে কাঁচের বোতল ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন সামনে জ্বলে ওঠা আগুনের দিকে। এমন দৃশ্যের স্থিরচিত্র নিয়েই ‘নোলক’ এর এবারের লুক প্রকাশিত হয়েছে। আসলেই, শাকিব খানকে এমন রূপে আগে কেউ কখনও দেখেনি।

চ্যানেল আই অনলাইন- 'নোলক' চলচ্চিত্রের পঞ্চম লুক
‘নোলক’ চলচ্চিত্রের পঞ্চম লুক

এপ্রিলে প্রকাশ পাবে ‘নোলক’ এর টিজার। এক মাস আগে ৪ ফেব্রুয়ারি ‘নোলক’ ছবির সর্বশেষ লুক প্রকাশ পেয়েছিল। শুটিং শুরু ছয়দিনের মাথায় প্রথম লুক প্রকাশ পেয়েছিল ৭ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩১ ডিসেম্বর ‘নোলক’ চলচ্চিত্রের তৃতীয় লুক প্রকাশ পায় ছবিটির অফিসিয়াল ফেসবুক পেইজে।

ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাশেদ রাহা। শাকিব খান ও ববি ছাড়াও ‘নোলক’ এ অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ।

Tags: নোলকরাশেদ রাহাশাকিব খানসাকিব সনেট
Previous Post

‘জঙ্গি হামলা’র ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির নিন্দা

Next Post

গোলমুখে মেসি-সুয়ারেজের বিকল্প কোথায়?

Next Post

গোলমুখে মেসি-সুয়ারেজের বিকল্প কোথায়?

অধ্যাপক জাফর ইকবাল

স্যার, আপনার উপর খুব রাগ হচ্ছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT