চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলমুখে মেসি-সুয়ারেজের বিকল্প কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 04, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় রোববার রাতে কঠিন ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিতে পারে এবারের লিগ শিরোপার ভাগ্যও। এমন ম্যাচে বার্সার অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে গোলমুখে মেসি-সুয়ারেজের বিকল্প।

চলতি মৌসুমে লিগে এ পর্যন্ত ৪৩টি গোল করেছেন মেসি-সুয়ারেজ। তবে এটাও বলার অপেক্ষা রাখে না, আক্রমণে এ দুজন ব্যর্থ হলে ব্যর্থ হয় বার্সাও। অনেক দুর্বল দলের কাছে পয়েন্ট হারায় তারা। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই এমন ঘটনা ঘটেছে।

মৌসুমের শুরুতে মেসি-সুয়ারেজকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন পাউলিনহো। ‍তাকে কেনা নিয়ে প্রথমে বেশ সমালোচনা হলেও আট গোল করে অনেকটা সমালোচনা থামিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।

কিন্তু সবশেষ ১২ ম্যাচে গোলের দেখা পাননি ব্রাজিল তারকা। সেইসঙ্গে সাত ম্যাচে গোলের মুখ খুলতে পারেননি আরেক ফরোয়ার্ড পাকো আলকাসেরও।

এই দুজনের মত একই কথা খাটে আন্দ্রে গোমেজের ক্ষেত্রেও। উসমান ডেম্বেলের ইনজুরির ফাঁকে তাকে ভালই সুযোগ দিয়েছিলেন কোচ আর্নেস্টো ভালভার্দে। কিন্তু আস্থার প্রতিদান মোটেই দিতে পারেননি তিনি।

দুদিন আগে লাস পালমাসের বিপক্ষে বার্সার যখন গুরুত্বপূর্ণ জয় দরকার ছিল, তখনও দিগভ্রান্ত দেখিয়েছে ইনজুরি থেকে ফেরা ডেম্বেলে, আলকাসের ও অন্যদের। যে ম্যাচে মেসির একমাত্র গোলে কোনমতে ড্র করে কাতালানরা।

লিগে এখন পর্যন্ত মেসি করেছেন ২৩ গোল। সুয়ারেজ ২০টি। বাকিদের কেউই গোলসংখ্যা দুই অঙ্কের কোটায় নিতে পারেননি। তারপরও মৌসুমে জেতার মত সম্ভব্য সব শিরোপাতেই সুযোগ আছে বার্সার। তবে সুয়ারেজ এবং মেসির উপর অব্যাহতভাবে ভরসা করে দলের এগিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ।

Tags: মেসিসুয়ারেজ
Previous Post

রক্তচোখা শাকিবের দৃষ্টি স্ফুলিঙ্গের দিকে

Next Post

স্যার, আপনার উপর খুব রাগ হচ্ছে!

Next Post
অধ্যাপক জাফর ইকবাল

স্যার, আপনার উপর খুব রাগ হচ্ছে!

নিধাস মিশনে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT