চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রংবাজ’-এর পর নতুন ছবিতে লিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in বিনোদন
A A

প্রত্যয় খানের মাঝে মাঝে ও ইমরানের ধোঁয়া গানের মডেল হয়ে আলোচনায় আসেন লিয়ানা লিয়া। এরপর ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে অভিনয় করে নতুন রূপে পরিচিতি পেয়েছিলেন তিনি। বুধবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নবীন তারকা।

লিয়ানা লিয়ার নতুন ছবির ‘আর’। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে হয়ে গেল সংবাদ সম্মেলন। সেখানে হাজির হন লিয়ানা। পাশে ছিলেন নবাগত নায়ক ফারহান খান রিও।

অনুষ্ঠানে এ মডেল-অভিনেত্রী বলেন, ‘এমন একটি ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম যার মাধ্যমে দর্শকের কাছে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে তুলে ধরতে পারব। আমার বিশ্বাস এই ছবিটি আমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে।’

‘আর’-এ নায়িকা হিসেবে একজন পরিচিত মুখকে রাখা হচ্ছে। মহরতে ওই নায়িকা ও পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সিনেমাটির খল চরিত্রে অভিনয় করছেন হিট্ম্যান খ্যাত মোহাম্মদ রফিকুল ইসলাম। ‘আর’ প্রযোজনা করছে উইংস এন্টারটেইনমেন্ট। খুব শিগগিরই সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।

Tags: রংবাজলিয়ানা লিয়াশাকিব খান
Previous Post

মেয়র আইভী শঙ্কামুক্ত

Next Post

দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

Next Post
বই উৎসব।

দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে: এডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT