চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নিউ ইয়র্কে বরণ হলো নিউ ইয়ার

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
3:52 অপরাহ্ন 01, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

টাইম স্কয়ারে বল ড্রপ, আতশবাজি আর তার সাথে লাখো মানুষের উল্লাসের মধ্য দিয়ে নিউ ইয়র্কে বরণ করা হলো ইংরেজি নতুন বছর-২০১৭।

রাত বারটা বাজার অনেক আগেই সাদা, কালো, স্প্যানিশ, এশিয়ান, হেইশিয়ান সব বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয় সিটির প্রাণকেন্দ্র টাইম স্কয়ার। সঙ্গে নববর্ষ উদযাপন করতে আসা পর্যটকদের অংশগ্রহণ একে করে তোলে আরও উপভোগ্য।

টাইম স্কয়ারের আশেপাশে রাস্তাগুলোতে ছিলো শুধু মানুষ আর মানুষ। যাদের নিয়ন্ত্রণ করতে মাঠে নামে বিপুল সংখ্যক পুলিশ। তবে তা বাধা হয়ে দাঁড়ায়নি বর্ষবরণের আনন্দ প্রকাশে। এর রেশ চলে যাত্রীবোঝাই পাতাল ট্রেনগুলোতে।

ছোট বড় সব বয়সী মানুষের নাচে গানে উচ্ছাস ছিলো চোখে পড়ার মত। বিখ্যাত ব্রুকলিন ব্রীজসহ নগরীর গুরুত্বপূর্ণ সব জায়গা আর স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। বিভিন্ন বারগুলোতে আয়োজন করা হয় থার্টি ফার্স্ট পার্টির।

বাঙ্গালী কমিউনিটিতেও নানাভাবে বরণ করা হয় নতুন বছরকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাত্রিকালীন খাবারের। পারিবারিক ভাবেও চলে নতুন বছরকে স্বাগত জানানোর নানা আয়োজন।

Tags: ইংরেজি নববর্ষ উদযাপননিউইয়র্ক
Previous Post

আর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাপা: এরশাদ

Next Post

ছবিতে বই উৎসব

Next Post

ছবিতে বই উৎসব

শিশুর রেকর্ড করা কলে শাস্তির মুখে রাজনীতিবিদ বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT