চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের পক্ষে নয় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নেতা মুখে মাস্ক পরে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয়। তবে ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলেও জানান তিনি।

সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরাতে পোল্যান্ড ও রোমানিয়ানায় হাইকমিশন অফিস সার্বক্ষণিক নজর রাখছে। সেই সাথে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

‘‘অবশ্যই আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে- পরিস্থিতি পর্যবেক্ষণেও নির্দেশ দেওয়া হয়েছে।’’

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়
মন্ত্রিসভার বৈঠকে নওগাঁ-ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে দুটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নওগাঁয় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। দুজন উপ-উপাচার্য থাকবেন। একজন ট্রেজারার নিয়োগ দেয়া হবে।একইভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।এ দুটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি।’

আইএলও কনভেনশন মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৫ বছরের নিচে কোন শিশুকে কোন কাজে লাগানো যাবে না। কোন দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় ১৪ বছরের নিচে কোন শিশুকে কাজে লাগানো যাবে না।

রপ্তানি নীতি ২০২১ -২০২৪ সম্পর্কে তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে রপ্তানি নীতির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নীতিতে পণ্য ও সেবার সহজীকরণ ও রপ্তানি পণ্যের, বৈচিত্র্য বাড়ানোর গুরুত্ব দেয়া হয়েছে।

Tags: মন্ত্রিপরিষদ সচিব
Previous Post

জেএমবি’র খুলনা বিভাগীয় প্রধানকে ২০ বছরের কারাদণ্ড

Next Post

ক্রাইস্টচার্চে দাপট ধরে রেখেছে সাউথ আফ্রিকা

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চে দাপট ধরে রেখেছে সাউথ আফ্রিকা

গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের মামলার স্বীকারোক্তি দিচ্ছেন আসামিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণে ৬ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT