চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণে ৬ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের মামলার স্বীকারোক্তি দিচ্ছেন আসামিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৬ জন আসামি ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতের বিচারকদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল।

তিনি বলেছেন, ঘটনার সাথে জড়িত ৬ জন আসামী সন্ধ্যার পর গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মো. শরীফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

আদালতের বিচারকদের কাছে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্র্রসঙ্গে সদর থানার ওসি তদন্ত শীতল পাল সাংবাদিকদের বলেন, আসামীরা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একে একে ৬ আসামি বিচারকদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তারা এ ঘটনা ঘটিয়েছে বলেও আদালতের বিচারকদের জানিয়েছেন।

রোববার বেলা ৩টার পর আসামিদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ডের জন্য আদালতের বিচারকদের কাছে আবেদন করে পুলিশ। পরে তারা জবানবন্দী প্রদান করে।

কেন ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হল, আদালতে বিচারকদের কাছে কিছু বলেছেন কিনা, এ প্রশ্ন এড়িয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল।

গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনের ডাক দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারসহ বিচারের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এরপর গত ২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার ৬ আসামি রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) এবং তূর্য মোহন্তকে (২৬) গ্রেপ্তার করে  র‌্যাব আসামিদের গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করেন।

অন্যদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সব ক্লাস-পরীক্ষা আগামী (৩ মার্চ) বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।

এছাড়া যদি কোনো বিভাগ পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে পরিস্থিতি সাপেক্ষে আগামী রোববার (৬ মার্চ) থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে।

Tags: গোপালগঞ্জধর্ষণ মামলা
Previous Post

ক্রাইস্টচার্চে দাপট ধরে রেখেছে সাউথ আফ্রিকা

Next Post

পঞ্চাশের দিনে ৮৬-তে থামলেন লিটন

Next Post
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডার একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চাশের দিনে ৮৬-তে থামলেন লিটন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, রাজনৈতিক বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পরমাণু বাহিনী সতর্ক রয়েছে: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT