চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র দূতাবাসের মাইক্রোস্কলারশিপ গ্রাজুয়েট ৪০ বাংলাদেশি তরুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র দূতাবাসের মাইক্রোস্কলারশিপ গ্রাজুয়েট ৪০ বাংলাদেশি তরুণের অনলাইন সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই বছর মেয়াদী ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশি ৪০ তরুণ শিক্ষার্থী।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের সর্বশেষ গ্রাজুয়েট ৪০ তরুণকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র দুতাবাসের জনসংযোগ বিভাগের প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

রাষ্ট্রদূত মিলার মহামারির মধ্যেও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সফলভাবে কোর্স সম্পন্ন করা ২০ জন তরুণী ও ২০ জন তরুণের প্রশংসা করেন এবং তাদেরকে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে ও লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত করেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে আমাদের ক্রমবর্ধমান আন্তঃসংযুক্ত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের মতো তারুণ্যের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এরচেয়ে ভালো সময় আর হতে পারে না।”

ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম একটি দুই বছর মেয়াদী ইন্টারঅ্যাক্টিভ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৩ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি আমেরিকান সংস্কৃতি ও নেতৃত্ব দেয়ার দক্ষতার ভিত্তি গড়ে দেয়া হয়।

এর ফলে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ ও কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নিজেকে আরো বেশি যোগ্য করে তুলতে পারে। বর্তমানে মোট ১৩২ জন শিক্ষার্থী ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অ্যাক্সেস প্রোগ্রামে ভর্তি রয়েছে। ২০২১ সালে আরো ২০০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তি হবে।

২০০৪ সালে শুরু হওয়া এই প্রোগ্রাম থেকে ইতোমধ্যে ১,২০০ এরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী সফলভাবে গ্রাজুয়েট হয়েছে। আজকের অনুষ্ঠানে গ্রাজুয়েট করা বাংলাদেশী শিক্ষার্থীরা বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে অ্যাক্সেস প্রোগ্রামের ৯৫,০০০ প্রাক্তন শিক্ষার্থীর সারিতে যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মাইক্রোস্কলারশিপ গ্রাজুয়েট ৪০ বাংলাদেশি তরুণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অ্যাক্সেস প্রোগ্রামের আজকের গ্রাজুয়েট শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার অ্যাক্সেস শিক্ষার্থীদের প্রথম ব্যাচ যারা গত বছর কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকার পরিবর্তে অনলাইনে পাঠ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত এই কার্যক্রমে ঢাকা অঞ্চলের বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এটাই প্রথম ব্যাচ।

দূতাবাসের পক্ষে অ্যাক্সেস প্রোগ্রাম বাস্তবায়নকারী অংশীদার সংস্থা গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সশরীরে উপস্থিত থেকে করার উপযোগী ইন্টারঅ্যাক্টিভ এই কোর্সকে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ কোর্সে রূপান্তর করা ও কোর্সের প্রয়োজনীয় উপকরণ তৈরিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলো।

অ্যাক্সেস প্রোগ্রাম ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অন্যতম উদ্যোগ, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের সাথে মানুষের বন্ধন জোরদার ও সম্প্রসারণ এবং শিক্ষা সংক্রান্ত যোগাযোগ বাড়াতে, স্থানীয়ভাবে শিক্ষার মান বাড়ানো এবং উদ্ভাবনমূলক শিক্ষার সুযোগের মাধ্যমে বাংলাদেশী তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে অনেক ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।

Tags: যুক্তরাষ্ট্র দূতাবাস
Previous Post

আবহাওয়া অধিদপ্তর ও রেড ক্রিসেন্ট সোসাইটি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

Next Post

তরুণদের মাঝে সাড়া ফেলেছে ‘ইউনিবেটর’

Next Post
ইউনিবেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্পের উদ্বোধনী ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদের মাঝে সাড়া ফেলেছে ‘ইউনিবেটর’

ক্রিকেট বল মাঠে পড়ে রয়েছে, খেলার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে ভারতের ‘ভিলেন’ তবে বল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT