চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাই টেস্টে ভারতের ‘ভিলেন’ তবে বল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট বল মাঠে পড়ে রয়েছে, খেলার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেককিছুই হয়ে যায়!’ চট্টগ্রাম টেস্টে হারের পর এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্রিকেট যে গোল বলের খেলা, সেই খেলায় ফলাফল যেকোনো সময় যেকারো পক্ষে হেলে যেতে পারে, সেটা ক্রিকেট ভক্তদের জানাই আছে। কিন্তু ম্যাচ হারলে বল হতে পারে ভিলেন, সেটা জানা গেল চেন্নাই টেস্টে ভারতের হারের পর!

ঘরের মাটিতে টেস্ট সিরিজে এসজি বল দিয়ে খেলে ভারত। চেন্নাই টেস্ট হারের কারণ হিসেবে আচমকাই উঠে এসেছে এই বলের গুণমান। এখন রাতারাতি খলনায়ক হয়ে গেছে ভারতেরই সংস্থার তৈরি বলটি। বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন প্রকাশ্যে সমালোচনা করেছেন ওই বলের।

যে সংস্থা এই বল তৈরি করে, তার প্রধান কর্মকর্তা পরস আনন্দ অবশ্য বলছেন, বলের খারাপ গুণমানের জন্য তারা নন, দায়ী চিপকের পিচ। পাশাপাশি জানিয়েছেন, আগামীদিনে বল নির্মাণের ক্ষেত্রে ক্রিকেটারদের কথা শোনা হবে।

এক ওয়েবসাইটে আনন্দ বলেছেন, “ম্যাচের পর অশ্বিন বলেছিল, ‘আমি কোনদিন বলের চামড়া এভাবে উঠে যেতে দেখিনি। মনে হয় এরজন্য পিচও দায়ী’। এই কথাটাই আমরা তুলে ধরতে চাইছি। আগে থেকে সমালোচনা বা ঢাকা-চাপা দেয়ার চেষ্টা না করে ক্রিকেটারদের সঙ্গে কথা বলাই এক্ষেত্রে সব থেকে ভালো। আগে আমাদের দেখতে হবে পিচ কীরকম ছিল। তারপর সেই অনুযায়ী বলের নির্মাণে কোনো বদল আনা যায় কিনা দেখতে হবে।”

চিপকের পিচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। আনন্দ তুলে ধরেছেন ইশান্ত শর্মার একটি মন্তব্য। বলেছেন, ‘আমি শুধু টিভিতেই পিচ দেখেছি। কাছে গিয়ে দেখার সুযোগ হয়নি। কিন্তু মনে করে দেখুন, ৩০০তম উইকেট পাওয়ার দিনে ইশান্ত শর্মাও বলেছিল যেন রাস্তায় বোলিং করছে। এতটাই শক্ত ছিল চিপকের পিচ।’

এরসঙ্গে আনন্দ জানিয়ে দিয়েছেন, ভারত-ইংল্যান্ড সিরিজে কোনো নতুন বল ব্যবহৃত হয়নি। তার দাবি, সব বলই খারাপ ছিল না। এমনকি, একটি বল ১০৪ ওভার ব্যবহার করা হয়েছে।

Tags: চেন্নাই টেস্ট
Previous Post

তরুণদের মাঝে সাড়া ফেলেছে ‘ইউনিবেটর’

Next Post

পঞ্চাশ লাখ ছাড়িয়ে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল

Next Post
চ্যানেল আই ইউটিউব চ্যানেল ৫০ লাখের বেশি সাবস্ক্রাইবার. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চাশ লাখ ছাড়িয়ে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী সুস্থ ৮ কোটিরও বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT