চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে হামফ্রে ফেলোশিপের জন্য আবেদনপত্র আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 31, মে 2021
in শিক্ষা
A A
বাংলাদেশের ঐতিহ্যবাহী কুঠি ভবন, সবুজ মাঠের পাশে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ কর্মসূচির জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। এক বছরের এই কর্মসূচিটি এনজিওসহ সরকারি ও বেসরকারি খাতে কর্মরত পেশাজীবী প্রার্থীদের জন্য উন্মুক্ত।

হুবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ কর্মসূচি যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট কার্যক্রমগুলোর অন্যতম। এই ফেলোশিপের আওতায় মধ্য-পর্যায়ের মেধাবী পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে এক বছরের ডিগ্রীবিহীন অধ্যয়ন কার্যক্রমে অংশ নিয়ে তাদের নেতৃত্বদানের দক্ষতার বিকাশ ও যুক্তরাষ্ট্রে অনুরূপ কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করেন।

এই কর্মসূচি ভবিষ্যতের নেতৃত্ব ও নীতি-নির্ধারকদের যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও পেশাগত ক্ষেত্রগুলোর সাথে পরিচিত করার মাধ্যমে আমেরিকানদের সাথে বিদেশি পেশাজীবীদের একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করে।

নিম্নলিখিত সাধারণ বিষয়গুলোতে ফেলোশিপ দেয়া হচ্ছে: মানব ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য; অধিকার ও স্বাধীনতা; টেকসই ভূমি এবং সমৃদ্ধশালী সম্প্রদায়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জনস্বাস্থ্য, ছোঁয়াচে রোগ ও শিক্ষা ব্যবস্থাপনা।

ফেলোশিপের অধ্যয়নের বিষয় ও আবেদন করার যোগ্যতার মানদণ্ড বিষয়ে আরো তথ্যের জন্য  https://bd.usembassy.gov/bn/26031-bn/ ওয়েবসাইটে দেখতে পারেন।

হামফ্রে ফেলোশিপের আওতায় শিক্ষাসংক্রান্ত খরচ, ইংরেজি শিক্ষা কার্যক্রমের খরচ, থাকা-খাওয়ার জন্য মাসিক ভাতা, বীমা সুবিধা, বইপত্র ও শিক্ষা উপকরণ ভাতা, যাওয়া-আসার আন্তর্জাতিক বিমানভাড়া, পেশাগত কার্যক্রম যেমন মাঠপর্যায়ে যাতায়াত ও সম্মেলনে অংশগ্রহণ এবং ইন্টার্নশিপ-সংশ্লিষ্ট ব্যয়ভার বহন করা হবে।

একজন আবেদনকারীকে আবেদনের জন্য প্রথমে https://apply.iie.org/huberthhumphrey লিঙ্কে গিয়ে একটি IIE অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আবেদন ফরম ও প্রয়োজনীয় নথিপত্রসহ একটি পূর্ণাঙ্গ আবেদন প্যাকেজ জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ জুলাই, ২০২১।

ফেলোশিপ সম্পর্কে আরও তথ্যের প্রয়োজনে প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ম্যানেজার মিজ সৈয়দা কাশফি চৌধুরী’র সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন।  ইমেইল ঠিকানা [email protected].

Tags: দূতাবাসফেলোশিপযুক্তরাষ্ট্র
Previous Post

সুন্দরবনে প্রথমবারের মতো চালু হলো ডিঙ্গি নৌকা ‘সকাল সন্ধ্যা’

Next Post

বাজেটে আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির

Next Post
বাংলাদেশি তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজিত তারকাদের থাকছে না নিরাপত্তা

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মিরাজদের জন্য এশিয়ান স্পিন কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT