চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজিত তারকাদের থাকছে না নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 31, মে 2021
in এইচটি বাংলা, বিনোদন
A A
বাংলাদেশি তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একমাসও হয়নি। আর এরমধ্যে এবার বিজেপি থেকে প্রার্থী হয়ে হেরে যাওয়া তারকা অভিনেতাদের নিরাপত্তা তুলে নিলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

বিধানসভা ভোটে বিজেপি ভরসা করে প্রার্থী করেছিলো তারকা প্রার্থীদের। আরও বেশি ভোট পাওয়ার আশায় টলিউডের জনপ্রিয় মুখেদের দাঁড় করানো হয়েছিল। কিন্তু এতো তারকাদের মধ্যে শুধু জয় পেয়েছেন হিরণ ও অগ্নিমিত্রা পল।

যশ, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্ণো মিত্র, রুদ্রনীল ঘোষদের মতো তুমুল জনপ্রিয় তারকারা বিপুল ভোটে হেরেছেন তৃণমূলের কাছে। আর এবার ভোটে হেরে যাওয়া সেই সমস্ত তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেয়া হলো। সবার কাছে এই মর্মে চিঠিও পৌঁছে গেছে। এখন কোনও প্রার্থী যদি মনে করেন, তার নিরাপত্তার প্রয়োজন আছে, তাহলে তাকে সে বিষয়ে উপযুক্ত কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে কেন্দ্রের কাছে।

ভোটের আগে প্রত্যেককেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময়তেও দেখা যেত বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর সেনারা। আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার একমাস যেতে না যেতে কেন্দ্রের এই সিদ্ধান্তে অবাক অনেকেই।

যদিও রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি, তারকা প্রার্থী ছাড়াও, বেশ কিছু বিজেপি নেতা-নেত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল নির্বাচন পর্যন্ত। নির্বাচন যেহেতু শেষ, তাই কেন্দ্র থেকে পলিসিগত কারণে নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল তখন দিয়েছে, পরে প্রয়োজন পড়লে আবার দেওয়া হবে। আপাতত, বিধানসভা নির্বাচনে যাঁরা জিতেছে তাদেরকে এখন কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তোড়জোর শুরু হয়েছে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রুদ্রনীল ঘোষ জানান, ‘আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কমান্ড্যান্ট জিজ্ঞেস করেছেন যে যদি নিরাপত্তা বহাল রাখতে চাই তাহলে চিঠি লিখে জানাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। এক্ষেত্রে আমি নিজেই আর নিরাপত্তা চাইনি। পার্টির ওপর মহল যা ঠিক করার করবে।’

Tags: তনুশ্রী চক্রবর্তীতারকানির্বাচনপায়েল সরকারপার্ণো মিত্রপ্রার্থীবিধানসভাযশরুদ্রনীল ঘোষশ্রাবন্তী চট্টোপাধ্যায়সিনেমা
Previous Post

বাজেটে আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির

Next Post

সাকিব-মিরাজদের জন্য এশিয়ান স্পিন কোচ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মিরাজদের জন্য এশিয়ান স্পিন কোচ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বন্ধ হয়ে গেছে করোনা টিকা কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT