চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা যা থাকছে ‘সোনার বাংলা’য়

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
10:15 অপরাহ্ন 24, জুন 2016
in বাংলাদেশ
A A

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সোনার বাংলা। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন। আগামীকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে ট্রেনটি।

আধুনিক সুবিধার এই ট্রেনের কোচগুলো আমদানী করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। একই দিনে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ভারত থেকে আমদানী করা নতুন কোচ দিয়ে ধুমকেতু ট্রেনটি পরিচালনা করবে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একইদিনে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। প্রতি শনিবার বন্ধ থাকবে ট্রেনটি।

চট্টগ্রাম রুটে এ নিয়ে মোট ৫টি আধুনিক ট্রেন চলাচল করবে। আগে থেকেই ঐ রুটে মহানগর প্রভাতী, সুবর্ণ, চট্টলা এক্সপ্রেস এবং তূর্ণা-নিশীথা ট্রেনগুলো চলাচল করতো।

রেলওয়ে জানিয়েছেন, আধুনিক সুবিধা সম্বলিত ট্রেনটিতে যাত্রী ধারণ ক্ষমতা ৭৪৬ জন। ১৬ কোচের ট্রেনটিতে তপানুকুল (এসি) চেয়ারে সংখ্যা ২২০টি। এছাড়া শীত বার্থে (এসি কেবিন) আসন সংখ্যা ৬৬টি। ট্রেনটিতে শোভন চেয়ারের সংখ্যা রয়েছে ৪২০টি। এছাড়া দুটি খাবার গাড়িতে মোট ৪০টি শোভন চেয়ার রয়েছে। যা প্রয়োজনে যাত্রী পরিবহনেও ব্যবহার করা হতে পারে।

সোনার বাংলায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। শোভন চেয়ারে ভ্রমণ করলে প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ভাড়া হবে এই পরিমাণ। এছাড়া এসি চেয়ার ভ্রমনকারীদের গুনতে হবে ১০০০ টাকা এবং এসি বার্থে সিট প্রতি গুনতে হবে ১১০০ টাকা করে।

এবারই প্রথম বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণকারীদের টিকিটের সঙ্গে খাবারের দাম পরিশোধ করতে হবে। সোনার বাংলা ট্রেনে খাবার পরিবেশন করবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। যে কোনো শ্রেণীর টিকেটের সঙ্গে খাবার বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে যাত্রীদের। তবে রিফান্ড টিকিট হলে খাবারের দাম ফেরত দেবে রেলওয়ে।

এরই মধ্যে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে।

ট্রেনটি নিয়ে বেশ উচ্ছসিত বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়। ইতিমধ্যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষাও শেষ করেছে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ট্রেনটি উদ্বোধনের পর থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী ব্যবসায়ী এবং সাধারণ মানুষের আসন সংকট খানিকটা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন। তিনি বলেছেন, দীর্ঘ দিন পর হলেও নতুন ট্রেন নতুন করে স্বপ্ন দেখাবে ট্রেনে ভ্রমণকারীদের।

রেলমন্ত্রী মুজিবুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, সোনার বাংলা ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের প্রতীক। আগামী ২০২১ সালে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে সেখানে প্রধান যোগাযোগ মাধ্যম হবে রেলওয়ে।

২০১৭ সালে দেশের সকল প্রধান প্রধান ট্রেন রুটে নতুন করে ট্রেন দেওয়ার ব্যাপারেও আশাবাদী রেলপথমন্ত্রী।

তিনি বলেন, রেলওয়ের উন্নয়নে ২০১১ সালের ৪ ডিসেম্বর আলাদা মন্ত্রণালয় গঠন করে তার সরকার নতুন কোচ, নতুন ট্র্রেন লাইন নির্মান, পুরাতন রেললাইন সংস্কার এবং নতুন নতুন এলাকাকে রেল যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছে।

চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে ২০১৯ সালে বাংলাদেশ রেলওয়ে নতুন দিগন্তে পা রাখবে বলে যোগ করেন রেলপথ মন্ত্রী মুজিবুুল হক। 

Tags: বাংলাদেশ রেলওয়ে
Previous Post

উত্তরায় বহুতল ভবনের লিফট ছিঁড়ে ৫ জনের মৃত্যু

Next Post

আমার প্রিয় সন্তোষ দাদা

Next Post

আমার প্রিয় সন্তোষ দাদা

বেসিস নির্বাচনে জিতবে কারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT