চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়নাতদন্ত শেষে এএসপি মিজানের মরদেহ হস্তান্তর

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
2:02 অপরাহ্ন 22, জুন 2017
in অপরাধ
A A

সাভারের হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের (৫০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিজানুর রহমানের ছোট ভাই মাসুম তালুকদার তার মরদেহ গ্রহণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ কুমার বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত মিজানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট অবস্থায় ছিলো। এছাড়া তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

মিজানুর রহমানের ছোট ভাই মাসুম জানান, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে তার ভাইয়ের প্রথম জানাজা হবে, আর দ্বিতীয় জানাজা হবে আশকোনায়। এরপর টাঙ্গাইলের ভুয়াপুরে তার তৃতীয় জানাজা সম্পন্ন হবে।

সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান নিহতের ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে নিহতের ছোট ভাই মাসুম ইতোমধ্যে রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুরের ছোট ভাই মাসুম জানান, পুলিশের উর্ধ্বতন পর্যায়ে থেকেও আমার ভাইয়ের এমন মৃত্যু হল। আসলে আমরা কেউ নিরাপদ নই।

পারিবাবিক সূত্রে জানা গেছে, মিজানুরের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব কিংবা টাকা পয়সার লেনদেন বা কলহ ছিল না।স্বামীর মৃত্যুর খবর শুনে বুধবার রাতে স্ট্রোক করে তার স্ত্রী শাহনাজ।

মিজানুরের কলেজ পড়ুয়া মেয়ে বৃষ্টি জানান, বুধবার ভোরে মায়ের দেয়া পোশাক পড়ে বের হন বাবা, দুপুরে শুনি আমাদের বাবা নেই! এখন আমার ছোট ভাইটাকে কে দেখবে?

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগরের বিরুলিয়া ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, এএসপি মিজানুর রহমান বুধবার সেহরির সময় থেকে নিখোঁজ ছিলেন। সকাল ১০টার পর রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে স্থানীয়রা খবর দেয়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে গার্মেন্টসের ঝুট ঢোকানো ছিল।

রূপনগর থানার ওসি শহীদুল আলম তখন চ্যানেল আই অনলাইনকে জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।

Tags: এএসপির লাশ উদ্ধার
Previous Post

এবার প্রেক্ষাগৃহ বন্ধের হুমকি দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি

Next Post

খালেদা জিয়ার দুই মামলার কার্যক্রম ২৯ জুন পর্যন্ত মুলতবি

Next Post

খালেদা জিয়ার দুই মামলার কার্যক্রম ২৯ জুন পর্যন্ত মুলতবি

সংবাদপত্র শিল্প থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT