চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদপত্র শিল্প থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 22, জুন 2017
in অর্থনীতি
A A

গণমাধ্যম বিকাশের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রস্তাবিত বাজেটে সংবাদপত্র শিল্পের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এছাড়া ব্যাংক আমানতে আবগারি শুল্কের ক্ষেত্রে পূর্বের অবস্থা বহাল না করে ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত রাখার প্রস্তাব এবং সঞ্চয়পত্রের সুদের হার পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা বিশ্বব্যাংক, আইএমএফ সহ বিভিন্ন সংস্থার কাছে দেশের অর্থনীতিকে বন্ধক দিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যায়। দেশের সংবিধানকে বুটের তলায় পিষ্ট করে তখন মৌলিক নীতিগুলোকে নির্বাসনে পাঠানো হয়। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিধ্বস্ত অবস্থা থেকে দেশের রাজনীতি ও অর্থনীতি পুনরুদ্ধারের ধারাবাহিকতায় আজকের এই বিশাল বাজেট।

হাসানুল হক ইনু বলেন, প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। জ্বালানি শক্তি বৃদ্ধির জন্য যথার্থ বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার সময় দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। এর আগের সামরিক সরকারগুলো দেশে বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দেয়নি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই অন্ধকার থেকে জাতিকে আলোতে নিয়ে এসেছেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, পৃথিবীর কোন উন্নয়নশীল দেশে সামাজিক নিরাপত্তা খাতে এতো বরাদ্দ দেয়া হয় না। ২০০৯-১০ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেখে দেশের অনেক অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এর সমালোচনা করে বলেছিলেন, ‘এতো বড় সামাজিক নিরাপত্তার জাল আমরা বহন করতে পারবো না। সবার কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, সামাজিক নিরাপত্তার যে জাল তা আমরা বহন করতে পারি।’

শেখ হাসিনাতিনি কৃষিতে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে কৃষি ভর্তুকি বৃদ্ধি এবং শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা এখন রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের মধ্যদিয়ে যাচ্ছি। রাজনৈতিক যুদ্ধ হচ্ছে জঙ্গি ও জঙ্গির সঙ্গীকে ক্ষমতার বাইরে রাখা। অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে সমৃদ্ধি অর্জনের যুদ্ধ। ধনী-দরিদ্রের বৈষম্য দুর করার যুদ্ধ। এই দুই যুদ্ধের মধ্যেই অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। এই বাজেটকে যুদ্ধের চশমা দিয়ে দেখে বিশ্লেষণ করা উচিত।

বাজেটের দুর্বলতার বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, কৃষি রাজস্ব কম হচ্ছে, সমবায় অবহেলিত, হাওরের গুরুত্ব দিলেও চরাঞ্চল, বিল ও পাহাড়ের গুরুত্ব একটু কম দেয়া হচ্ছে, ব্যাংকের লুটপাট অব্যাহত রয়েছে, দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যেহেতু বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার করছি, তাই দুর্নীতির সংস্কৃতি থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’

Tags: তথ্যমন্ত্রীবাজেট
Previous Post

খালেদা জিয়ার দুই মামলার কার্যক্রম ২৯ জুন পর্যন্ত মুলতবি

Next Post

বাজেট বির্তক: সুর পাল্টালেন সাংসদরা

Next Post

বাজেট বির্তক: সুর পাল্টালেন সাংসদরা

প্রধানমন্ত্রী

রওশন ও এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT