চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৎস্যভবন সরানোর দাবি জানালেন সংস্কৃতিকর্মীরা

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
9:36 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in বিনোদন
A A

রাজধানীর শিল্পকলা ভবনের গা ঘেঁষে থাকা মৎস্যভবনের বহুল পরিচিতি সংস্কৃতিকর্মীদের জন্য বিব্রতকর উল্লেখ করে তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতায় আনার দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মী।

ভবনটিকে নাটকের মহড়ার কাজে ব্যবহার করা হলে নাট্যকর্মীদের সমস্যারও সমাধান হবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন- এর ৩৭ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। জাতীয় নাট্যশালার মূল হলে সোমবার সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমান সংস্কৃতিমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির চেয়ে মৎস্যভবন নামেই এ অঞ্চলের পরিচিতি বেশি। যা শিল্প সংস্কৃতির সেবায় নিয়জিত এই প্রতিষ্ঠান ও সংস্কৃতিকর্মীদের জন্য বিব্রতকর। তাই মৎস্যভবনটি সরিয়ে নেয়ার বিনীত আবেদন জানাচ্ছি।

এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, শিল্পকলা ভবনের গা ঘেঁষে থাকা মৎস্যভবনটি শিল্পকলার আওতায় এনে নাট্যকর্মীদের মহড়ায় ব্যবহার করা হলে নাট্যকর্মীদের বড় সমস্যার সমাধান হয়।

তিনি সংস্কৃতিমন্ত্রীকে বিষয়টি মন্ত্রিসভায় তুলে ধরতে অনুরোধ জানান।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আখতারুজ্জামান বলেন, ‘মৎস্যভবন সরানোর এই দাবির সাথে নাট্যকর্মীরা একাত্ম। প্রয়োজনে আমরা আন্দোলন করব। শিল্পকলা ভবন চত্তর থেকে মৎস্যভবন সরাতে হবে।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নাট্যকর্মীদের দাবির পূরণের আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাট্যচর্চা ও নাট্যকর্মীদের বিশেষ গুরুত্ব দেন। তিনি তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চায় সর্বাত্বক সহযোগীতা করছেন। মৎস্যভবন সরানোর এই দাবি তার কাছে নিয়ে যাব।

শিল্পকলার কর্মচারীদের আবাসন সমস্যা, তাদের রাজস্ব খাতের আওতায় নেয়ারও আশ্বাস দেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচ দিনের এ নাট্যোৎসবের প্রথম দিনে মেরাজ ফকিরের মা ও শিখণ্ডী কথা মঞ্চস্থ হয়।

Tags: বাংলাদেশ গ্রুপ থিয়েটারশিল্পকলা একাডেমি
Previous Post

ক্ষমা করো মুনাদি

Next Post

সংখ্যায় সংখ্যায় মেসির ৫০০ গোল

Next Post

সংখ্যায় সংখ্যায় মেসির ৫০০ গোল

ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত প্রোটিয়া বোলার সোতসবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT