চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা করো মুনাদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাল্যবিবাহ যে কোনো সমাজ বা দেশের জন্যই অভিশাপ। এর কারণে শিশুদের জীবনে শারীরিক ও মানসিক বিপর্যয় নেমে আসে। অনেক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরেও এ দেশে এখনও বাল্যবিবাহের অনেক সংবাদই পাওয়া যায়। প্রকাশ্যে কিংবা লুকিয়ে-গোপনে তা হয়ে থাকে।

বাল্যবিবাহের নেতিবাচক দিক নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গণমাধ্যমকর্মী পরিমল মজুমদার। তিনি ষাটের দশকের এক তরুণীর বাল্যবিবাহের ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘ক’দিন আগে ফার্মেসিতে ওষুধ কিনছিলাম, হঠাৎ পিছন থেকে এক বৃদ্ধার গলা – মুকুল নাকি! আমি চমকে উঠি। আমাকে ওই নামে হাতে গোনা কয়েকজন ডাকেন। পিছনে তাকাই, চিনতে পারিনা। বৃদ্ধার মুখে-চোখে তখন অনেক কৌতুহল আর অভিমান মাখা। আবার বলেন, চিনছিস্?
আমি চিনি না। মুই মুনা। আমার স্মৃতির বন্ধ দরজা মুহুর্তে খুলে যায়। মুনা… মুনাদি।

আমার কৈশোরে খেলার সাথি ছিলো। ষাটের দশকে ধুমধাম করে বাল্য বিয়ে হয়েছিলো তার। এখন সমস্ত শরির জুড়ে তার বৈধব্য আর ইশ্বরকে সপে দেয়া জীবনের চিহ্ন। মুনাকে কেনো জানি ভয় পাচ্ছিলাম, যদি জিজ্ঞাসা করে- কেনো তোমরা আমার বাল্য বিয়ে দিয়েছিলে? কি উত্তর দেবো! যে ভগবান তাকে নিষ্পাপ কৈশোরে দেখেন নি, সেই ভগবানে তার এখন অগাধ বিশ্বাস। ট্রাইটেস ফাইভ এমজি, আমার রক্তচাপের ওষুধ দেয় দোকানি।

Tags: বাল্য বিবাহবাল্যবিবাহ নিরোধ আইন
Previous Post

বার্সার প্রাচীর টের স্টেগেন

Next Post

মৎস্যভবন সরানোর দাবি জানালেন সংস্কৃতিকর্মীরা

Next Post

মৎস্যভবন সরানোর দাবি জানালেন সংস্কৃতিকর্মীরা

সংখ্যায় সংখ্যায় মেসির ৫০০ গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT