চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির কাছে হেরে আর্সেনালের যত ক্ষোভ ভিএআর নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের ডিগগার গোলের জন্য চেষ্টা করছেন, বিপক্ষে গোলরক্ষক স্লো ডাইভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরে বছর শুরু। প্রিমিয়ার লিগে বছরের প্রথমদিনটা ভালো যায়নি আর্সেনালের। গানাররা ম্যাচের ১১ মিনিটে পেনাল্টির জোরাল আবেদন করেছিল। রেফারি সাড়া দেননি, ভিএআরে মীমাংসা হয় কর্নারের।

শনিবার রাতে ম্যাচের পর আর্সেনালের সহকারী কোচ আলবার্ট স্টুইভেনবার্গ ও গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল ভিএআর সুবিধা নিয়ে প্রশ্ন তুললেন। মাঠের পাশে থাকা মনিটরের দিকে গিয়ে রেফারিদের ভিডিও পর্যবেক্ষণে আরও ধারাবাহিক হওয়ার কথা বলেছেন তারা।

এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকরা নিশ্চিত ছিল সিটি গোলরক্ষক এডেরসন যখন মার্টিন ওডেগার্ডকে চ্যালেঞ্জ করে বসেন, তখন মনিটরে সেটি দেখে রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল পেনাল্টির বাঁশিই বাজাবেন নিশ্চিত। যদিও বাস্তবে সেটি ঘটেনি।

বিরতির পর বের্নার্দো সিলভাকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন গ্রানিত জাকা। রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি দেননি। পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদল করেন।

ম্যানসিটিকে দেয়া পেনাল্টি ঠিক ছিল কিনা সেটির চেয়ে আর্সেনাল ডাগআউট আরও বেশি বিরক্ত ভিএআরের সঠিক ব্যবহার নিয়ে। করোনা পজিটিভ হওয়ার কারণে কোচ মিকেল আর্তেতা নেই, তার বদলে ডাগআউট সামলানো স্টুইভেনবার্গ খোলাসা করলেন বিষয়টি।

‘আমাদের জায়গায় ভিএআর আছে, তাই রেফারি হিসেবে নিজেকে যাচাই করবেন না কেন? যাচাই করা হয়নি তাই এটা হতাশাজনক।’

আর্সেনাল গোলরক্ষক র‌্যামসডেল বলেছেন, ‘আমি এটি দুটি পেনাল্টির উপর ভিত্তি করে বলছি , মনিটরে অসঙ্গতি দেখার পর রেফারি এটির দিকে তাকালেই তা সরাসরি বাতিল করে দিতে পারেন। কিন্তু এটি সত্য যে তিনি এটি দেখতে গিয়েছিলেন। প্রথমবার তিনি দুটির কোনটিতেই পেনাল্টির সংকেত দেননি। তাকে যা করতে বলা হয়েছে সেটি করেছেন।’

‘আমি দলের পেনাল্টি পাওয়ার জন্য অন্যপ্রান্ত থেকে চিৎকার করে যাচ্ছিলাম। বের্নার্দো সিলভাকে দাঁড় করিয়ে সেটি ঠিকই করতে দেয়া হয়। পেনাল্টি সবসময়ের জন্যই পেনাল্টি হওয়া উচিৎ। কিন্তু আমাদের ক্ষেত্রে বারবার মনিটরের পর্দায় তাকানোর কথাই বলা হচ্ছে।’

পেনাল্টি বিতর্কে অবশ্য ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা হাস্যরসাত্মক এক মন্তব্য করেছেন, ‘বের্নার্দো সিলভারটা পেনাল্টি ছিল। তবে মার্টিন ওডেগার্ডেরটা ছিল কিনা বলতে পারব না। আমি তখন গোসল করছিলাম তাই এটা দেখতে পারিনি!’

Tags: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাভিএআরম্যানসিটিরদ্রিলিড স্পোর্টস
Previous Post

ম্যানইউকে নিয়ে কেউ খুশি নন: রোনালদো

Next Post

বার্সার ম্যাচ স্থগিত না করাটা পাগলামি: জাভি

Next Post
বার্সার কোচ জাভি ম্যাচের সময় মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার ম্যাচ স্থগিত না করাটা পাগলামি: জাভি

বাংলাদেশে করোনাভ্যাকসিনের জন্য টিকা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT