চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউকে নিয়ে কেউ খুশি নন: রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুভেন্টাসে দুটি ট্রফি, বছরে ৪৭বার জালের দেখা, পুরনো ক্লাব ম্যানইউতে ফেরা ও আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের বিশ্বরেকর্ড— ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক পাওয়ার বছরে হারানোর তালিকাও নেহাত ছোট নয়।

সিরি আ হাতছাড়া, ইউরোয় শেষ ষোলোতে বিদায়, কাতার বিশ্বকাপে সরাসরি টিকেট অর্জনে ব্যর্থতা, ম্যানচেস্টার ইউনাইটেডে নড়বড়ে মৌসুম পার করা। সবমিলিয়ে শেষ হওয়া বছরের সালতামামি টেনেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বছর শেষে নিজেকে নিয়ে গর্বিত থাকলেও ম্যানইউর অবস্থানে নাখোশ তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে রোনালদোর ক্লাব, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এখন ৬ নম্বরে। ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো জানিয়েছেন, দলের এমন অবস্থায় খুশি নন তিনি।

‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমরা যা অর্জন করছি তাতে আমি খুশি নই। আমি নিশ্চিত, এমন অবস্থায় কেউই খুশি নন।’ রোনালদো নিজেদের উন্নতির কথা উল্লেখ করে লিখেছেন, ‘আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আরও ভালো খেলতে হবে, আমরা এখন যতটা করছি তা আরও বাড়াতে হবে।’

ক্লাব নিয়ে অখুশি থাকলেও ক্যারিয়ারে দারুণ বছর পার করেছেন পর্তুগিজ মহাতারকা। নিজের ৪৭ গোল পাওয়া বছরে শুনিয়েছেন কিছু না পাওয়ার কথাও। দুটি ভিন্ন ক্লাব, পাঁচ কোচের অধীনে খেলা। পর্তুগালের হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থতা। রোনালদোর মতে, সবমিলিয়ে ২০২১ সালটা ততটা সহজও ছিল না।

সিআর সেভেন নিজের পাওয়াগুলো সালতামামিতে টেনে লিখেছেন, ‘জুভেন্টাসে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপারকাপ জয় এবং সিরি আ’য় সর্বোচ্চ গোল করতে পেরে গর্বিত।’

‘ইউরোতে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার হওয়াও এই বছর। ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন আমার ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলির একটি।’

কিন্তু ইপিএলে রেড ডেভিলরা সুবিধাজনক অবস্থানে নেই। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট। শিরোপা দৌড়ে ধারেকাছেও নেই ম্যানইউ। এমন বিবর্ণ পারফরম্যান্সের পর উপলব্ধির জায়গায় নাড়া খেয়েছে রোনালদোর।

সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট কাটা যে পর্তুগালের বাকি আছে এখনও, রোনালদোকে সেটি নিয়েও বেশ সতর্ক থাকতে হচ্ছে। থাকতে হচ্ছে অনুপ্রাণিত।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগকাতার বিশ্বকাপ-2022জুভেন্টাসপর্তুগালম্যানইউরোনালদোলিড স্পোর্টস
Previous Post

বাবররা চান বিদেশি কোচ, রমিজ চান দেশি

Next Post

ম্যানসিটির কাছে হেরে আর্সেনালের যত ক্ষোভ ভিএআর নিয়ে

Next Post
আর্সেনালের ডিগগার গোলের জন্য চেষ্টা করছেন, বিপক্ষে গোলরক্ষক স্লো ডাইভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির কাছে হেরে আর্সেনালের যত ক্ষোভ ভিএআর নিয়ে

বার্সার কোচ জাভি ম্যাচের সময় মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার ম্যাচ স্থগিত না করাটা পাগলামি: জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT