চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যানসিটিকে আরও দেবার আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়, চোখে চোখে আঙুল দিয়ে ইশারা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটিকে বিদায় বললে তার জায়গায় আসেন জ্যাক গ্রিলিশ। সিটিকে আরও শক্তিশালী করতে ইংলিশ এ মিডফিল্ডারকে রেকর্ড দামে দলে টানেন সিটি বস পেপ গার্দিওলা। কিন্তু অ্যাস্টন ভিলা ছেড়ে সিটিতে এসে যেন পায়ের দক্ষতায় ভাটা পড়েছে গ্রিলিশের।

ছয় বছরের চুক্তিতে সিটির জার্সি গায়ে চাপিয়ে মাঠের ফুটবলে যেন দমে গেছেন। অ্যাস্টন ভিলায় থাকতে ইংলিশ ফরোয়ার্ডের গোল করা বা করানোর এবং লক্ষ্যে শট রাখার দক্ষতায় পরেছে ঘাটতি। কমেছে মাঠে বড় সুযোগ তৈরির শতাংশও। মাঠের বাইরে বাজে আচরণের জন্য পাচ্ছে শাস্তি, ম্যাচের সময় কাটাতে হচ্ছে সাইডবেঞ্চে।

এমন যখন চলছে, তখন গ্রিলিশ জানালেন, ম্যানসিটিকে আরও দেবার কথা। নতুন বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন আরও বেশি গোল করা ও সতীর্থদের দিয়ে জাল খুঁজে নেওয়ার প্রতিশ্রতি।

‘আমি এখনও ঠিকঠাক কাজ করছি’ সাক্ষাৎকারে গ্রিলিশ বলেন, ‘আমার আরও অনেক দেবার আছে। আমি যতটা ভেবেছিলাম কাজটা তার থেকেও অনেক বেশি কঠিন। আমি এখনও শিখছি এবং মানিয়ে নিচ্ছি।’

‘আমি শুনেছি, এখানে মানিয়ে নিতে বছরখানেক সময় লাগে। হয়তো আমার ক্ষেত্রেও এটি হতে যাচ্ছে। আমি আরও গোল করতে চাই। পরের বছর আরও গোলের সুযোগ তৈরি করতে চাই।’

নিজের বড় টাকার চুক্তির জন্য তার কাছে আরও বেশি প্রত্যাশা উল্লেখ করে গ্রিলিশ বলেন, “১০০ মিলিয়ন প্রাইজ ট্যাগ থাকলে, আপনি যখন বাজে সময়ের মাঝ দিয়ে যাবেন, তখন লোকজন প্রশ্ন করবে, ‘কোথায় তার গোল, কোথায় তার এসিস্ট?’ আমি সেটা বুঝি। আমাকে এটা বিশেষ সুবিধা হিসেবে নিতে হবে। আমার জন্য ক্লাব এত খরচ করছে। আমি আশা করি, আমি গোল এবং শিরোপা এনে তাদের শোধ করতে পারব।”

‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রিমিয়ার লিগের থেকে সম্পূর্ণ আলাদা। আমি ইউরোপে খেলতে চেয়েও আগে কখনও ইউরোপে খেলতে পারিনি। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গীত শুনতে অসাধারণ লাগে। এটা আমার ভেতরের সত্তা জাগিয়ে তোলে। এটি এমনি এক ট্রফি যা খেলোয়াড়রা জিততে চায়।’

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, বিশ্লেষণ ও পরিসংখ্যান দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিলিশ গোল করার চেয়ে করাতেই বেশি পছন্দ করেন। গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে ০.২৫ শতাংশ গোল করেছেন। এবার যা কমে দাড়িয়েছে ০.১৮ শতাংশে। টার্গেটে শট বাড়লেও কমেছে অন্যসব কিছু। ০.৪১ শতাংশ এসিস্ট এবার হয়েছে ০.১৮তে, বড় সুযোগ তৈরি করার হার কমেছে ০.৩০ শতাংশ।

ম্যানসিটিতে চ্যাম্পিয়ন্স লিগে এখনও ৫ ম্যাচ খেলে একবার জালের দেখা পেয়েছেন এ ইংলিশ। সতীর্থকে করিয়েছেন এক গোল। নতুন বছরে সেরাটা দিয়ে নতুন করে শুরু করবেন গ্রিলিশ।

Tags: অ্যাস্টন ভিলাআগুয়েরোগার্দিওলাগ্রিলিশচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ১৮ রোগী

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ১৮ রোগী

নিরাপত্তা কর্মীরা ধ্বংসস্তূপে তদন্ত করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে আগুন: দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT