চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চে আগুন: দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A
নিরাপত্তা কর্মীরা ধ্বংসস্তূপে তদন্ত করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দগ্ধ কমপক্ষে ১৫ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অগ্নি দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছে, মালদ্বীপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর রাখছেন। সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নৌ-পথে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। যেমন, ৩৮ বছর বয়সী বশির উদ্দীন, অসুস্থ শ্বশুরের চিকিৎসা শেষে ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে বরগুনার নিজ গ্রামে ফিরছিলেন। আগুন থেকে বাঁচতে ১১ বছরের সন্তান তাইফাকে কোলে নিয়ে লাফিয়ে পড়েন পানিতে। দেড় ঘন্টা সাঁতরে তীরে ফিরলেও মেয়েকে বাঁচাতে পারেননি। বশির এখন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন।

এই হাসপাতালেই চিকিৎসাধীন একই পরিবারের তিন সদস্য সত্তুর বছর বয়সী মমতাজ, তার ১৩ বছরের নাতি এবং এক ছেলে। মমতাজ বেগমের আরেক ছেলের বউ এবং তার মেয়ে এখনো নিখোঁজ। আইসিইউতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রাসেল। এ অবস্থায় স্বজনরা খুঁজে ফিরছেন রাসেলের নিখোঁজ স্ত্রী ও ছেলেকে। শুক্রবার দিবাগত রাতেই এই হাসপাতালে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে অগ্নিদগ্ধদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রাঙ্গণ। লঞ্চ দুর্ঘটনা এড়াতে ফিটনেস মনিটং করা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে স্বজনরা।

উল্লেখ্য, ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০’এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জনের বেশি ব্যক্তিকে দগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags: প্রধানমন্ত্রীলঞ্চ দুর্ঘটনালঞ্চে আগুনশেখ হাসিনা
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ১৮ রোগী

Next Post

১৫ থেকে ১৮ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেবে ভারত

Next Post
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ থেকে ১৮ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেবে ভারত

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী গর্ভবতী, সুখী দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT