চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েল-ঝড়ের দিনটা তো অজিদেরই হওয়ার কথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 03, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ব্যাটিং করে ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানই পাচ্ছিলেন না, ছক্কা-ঝড় তোলা তো দূরের কথা। এরমধ্যেই আইপিএলে বিক্রি হলেন রেকর্ড দামে। গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে হা-হুতাশ, গত আসরের মতো এবারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটাতে ডাব্বা মারবেন কিনা! শেষ খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজে ঘুরে দাঁড়ানোর অসাধারণ জয়ের দিনে ম্যাক্সি জ্বলে উঠেছেন স্বরূপে।

ক্রাইস্টচার্চ ও ডানেডিনে দুই জয় তুলে ওয়েলিংটনে নেমেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। বুধবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত। এমন ম্যাচে ৬৪ রানের জয়ে অজিরা ঘুরে দাঁড়িয়েছে।

ওয়েলিংটনে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৭.১ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় কিউইরা।

ম্যাথু ওয়েডকে (৫) দ্রুত হারিয়ে শুরু করেছিল সফরকারীরা। পরের উইকেটেই বড় জুটি। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও জস ফিলিপ্পে মিলে যোগ করেন ৮৩ রান। ৩ চার ও এক ছয়ে ২৭ বলে ৪৩ রানের ঝড় দিয়ে থামেন ফিলিপ্পে।

ফিঞ্চের পরের সঙ্গী ম্যাক্সওয়েল। এই জুটিতে এসেছে ৬৪ রান। সেটিও মাত্র ৩১ বলে। অধিনায়ক ফিরলে ভাঙে এবারের জুটি। ৮ চার ২ ছয়ে ৪৪ বলে ৬৯ করে থামেন ফিঞ্চ।

বাকি সময়টুকু কেবল ম্যাক্সওয়েল প্রদর্শনী। শুরুতে ভীষণ ধীর, শেষে বিস্ফোরক। ৮ চার ও ৫ ছক্কায় ৩১ বলের তাণ্ডব, নামের পাশে ৭০ রান। স্ট্রাইকরেট ২২৫.৮১!

জবাব দিতে নেমে গত ম্যাচের নায়ক মার্টিন গাপটিল ২ চার ও ৩ ছয়ে ২৮ বলে ৪৩, ডেভন কনওয়ে ৫ চার ও এক ছয়ে ২৭ বলে ৩৮ ছাড়া বলার মতো অবদান রাখতে পারেননি কোনো কিউই।

টিম সেইফার্ট ৪, কেন উইলিয়ামসন ৯, গ্লেন ফিলিপস ১৩, জেমস নিশাম গোল্লা, মার্ক চ্যাপম্যান ১৮, টিম সাউদি ৫ রানে ফিরেছেন।

ম্যাচসেরা অ্যাস্টন অ্যাগার অজিদের আরেক নায়ক। ৪ ওভারে ৩০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার ক্যারিয়ার সেরা। আগের সেরাটি ছিল ২৪ রানে ৫ উইকেট।

বাকিদের মধ্যে রিলে মেরেডিথ ২টি, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন একটি করে উইকেট নিয়েছেন।

সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টিও ওয়েলিংটনে, ৫ ও ৭ মার্চ।

Tags: অ্যাগারম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচনে ঢাকা-দিল্লির উদ্যোগ

Next Post

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

Next Post
দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর ছবি, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, entouré by supporters and media. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদার দণ্ডাদেশ মওকুফসহ বিদেশে চিকিৎসার আবেদন পরিবারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT