চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 03, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর ছবি, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে। ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হবেন তিনি। এছাড়া দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জহুরুল হক।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(১) ধারার বিধান অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে দুদক কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হককে।

১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগদান করে ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন মঈনউদ্দীন আবদুল্লাহ। মোট ৩৫ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন তিনি।

কৃষি মন্ত্রণালয় ছাড়াও তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ ১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

জহুরুল হক

অন্যদিকে দুদক কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া জহুরুল হক ১৯৫৫ সালের ৫ ডিসেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৭৩ সালে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮০ সালে সম্মান ডিগ্রি এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জহুরুল হক ১৯৮৩ সালে সহকারী জজ হিসেবে চাকরি জীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সিরাজগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা জজ) হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।

তিনি ২০১৫ সালের ৩০ আগস্ট বিটিআরসির কমিশনার হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ১২ মে কমিশনের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদের মেয়াদ শেষ হলে জহুরুল হক কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। একই বছরের ১১ সেপ্টেম্বর থেকে তিনি একাধারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনার (লিগ্যাল ও লাইসেন্সিং) হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

সবশেষ তিনি ২০১৯ সালের ৩১ জানুয়ারি টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। গত বছরের ৪ ডিসেম্বর জহুরুল হক অবসরে যান।

Previous Post

ম্যাক্সওয়েল-ঝড়ের দিনটা তো অজিদেরই হওয়ার কথা

Next Post

খালেদার দণ্ডাদেশ মওকুফসহ বিদেশে চিকিৎসার আবেদন পরিবারের

Next Post
খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, entouré by supporters and media. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদার দণ্ডাদেশ মওকুফসহ বিদেশে চিকিৎসার আবেদন পরিবারের

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT