চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে বিরাট-আনুশকার নিমন্ত্রণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক, বিনোদন, স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ভুবনের দুই তারা বিয়ের পরবর্তী জীবনেও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। হ্যাঁ, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কথা বলছি।

হানিমুন শেষে দেশের ফিরেছেন এই নবদম্পতি। ভারতে ফিরেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এই জুটি।

এসময় নরেন্দ্র মোদি নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এবং একটি ছবি তিনি নিজের টুইটারে শেয়ার করে লিখেন, ‘বিবাহিত জীবনের জন্য তোমাদের অভিনন্দন বিরাট কোহলি ও আনুশকা শর্মা’।

 

Captain of the Indian cricket team @imVkohli and noted actor @AnushkaSharma met PM @narendramodi this evening. The Prime Minister congratulated them on their wedding. pic.twitter.com/sFP52DCJH3

— PMO India (@PMOIndia) December 20, 2017

আগামী ২৬ ডিসেম্বর বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বিরাট-আনুশকা।

আজ ২১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিরাট-আনুশকার পরিবারের লোকজনকে নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে পরিবারের লোকজনই কেবল উপস্থিত থাকবেন।

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার বিয়ে হয়।

বিয়ের পর নবদম্পতি ফিনল্যান্ডে মধুচন্দ্রিমা উদযাপন করে দেশে ফিরেছেন। এখন বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন।

অনুষ্ঠানের ব্যস্ততা শেষ করে মুম্বাইয়ের বাড়িতে সংসার জীবন শুরু করবেন বলে জানান এই দুই তারকা।

আর এর মধ্যেই ২০১৫ সালে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে ৭০০০ বর্গফুটের ফ্ল্যাট কেনেন বিরাট। সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের ৩৫ তলায় হবে বিরাট-আনুশকার নতুন ঠিকানা।

এছাড়া নবদম্পতি শিগগিরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন। সেখানে বিরাট তার আসন্ন ক্রিকেট সিরিজের প্রস্তুতি নেবেন। দক্ষিণ আফ্রিকাতেই এবার নববর্ষ উদ্‌যাপন করতে পারেন দুজনে।

সূত্র: এনডিটিভি

Previous Post

ইমিগ্রেশনের ছাগলামো: মুক্তিযোদ্ধা, তাই কানাডায় প্রবেশের অনুপযুক্ত

Next Post

ভোট শেষে রংপুরে ফলের অপেক্ষা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট শেষে রংপুরে ফলের অপেক্ষা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন বৈষম্যের প্রতিবাদে টেলিভিশন তারকার পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT