চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমিগ্রেশনের ছাগলামো: মুক্তিযোদ্ধা, তাই কানাডায় প্রবেশের অনুপযুক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in প্রবাস সংবাদ
A A
Smiling Bengali family with two children in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এ কারণে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদন বাতিল করেছে কানাডা ইমিগ্রেশন।

শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর সদস্য হিসেবে তিনি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ভবিষ্যতেও হতে পারেন এমন আশঙ্কায় তাকে কানাডায় প্রবেশের অযোগ্য বলছে কানাডা ইমিগ্রেশন। এমনকি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উর্ধ্বতন পদে চাকুরি করা এই মুক্তিযোদ্ধা ইমিগ্রেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয়ও নিতে পারছেন না। কানাডার ফেডারেল কোর্ট এই আবেদনের শুনানী করতে পর্যন্ত সম্মত হয়নি।

কানাডা ইমিগ্রেশনে বাংলাদেশের মুুক্তিযোদ্ধা তৌফিকুল আরিফের এই বিড়ম্বনার খবর প্রকাশ করেছে নতুনদেশ ডটকম।

নতুন দেশের প্রতিবেদনে জানানো হয়, অটোয়ায় বসবাসরত ফয়সাল আরিফ তার বাবা তৌফিক আরিফ এবং মা কে স্পন্সর করে কানাডায় নিয়ে আসার জন্য ২০০৭ সালে আবেদন করেন। প্রায় ৭ বছর পর ২০১৪ সালে সিঙ্গাপুরে তাদের প্রাথমিক সাক্ষাতকারের জন্য ডাকা হয়। সিঙ্গাপুরে ইমিগ্রেশন অফিসারের সাথে সাক্ষাতকারে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বীরত্বগাঁথা তুলে ধরেন। ওই সময় তিনি বলেন, ১৯৭১ সালে তিনি গ্রামবাসীকে হালকা অস্ত্র চালনা শিখিয়েছেন যাতে তারা গেরিলা যুদ্ধে অংশ নিতে পারে। তিনি নিজেও পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছেন বলে সাক্ষাতকারে উল্লেখ করেন।

পরবর্তীতে তাকে জানানো হয়, তার আবেদনপত্র কানাডা ইমিগ্রেশন প্রত্যাখান করেছে। সাধারনত ইমিগ্রেশনের আবেদন নাকচ হলে তার বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হয়। কিন্তু তৌফিকুল আরিফ কোনো আপিল করতে পারবেন না বলেও জানানো হয়।

কানাডার ফেডারেল সরকারের পলিসি এনালিষ্ট হিসেবে চাকরীরত ছেলে ফয়সাল আরিফ এক্সেস টু ইনফরমেশন আইনের আওতায় পিতা তৌফিক আরিফের ইমিগ্রেশন সংক্রান্ত ফাইলের যাবতীয় তথ্য সংগ্রহ করেন। তাতে দেখা যায়, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার কারনে তার স্পন্সরশীপ আবেদন বাতিল করা হয়েছে।

ইমিগ্রেশন কানাডার ফাইলে তৌফিকুল আরিফ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী নিজেই স্বীকার করেছেন যে তিনি একজন বাঙালী মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালে দেশটির মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছেন। ইমিগ্রেশন অফিসার এই তথ্য উল্লেখ করে লিখেছেন, বাঙালী মুক্তিযোদ্ধারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলেন বলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করার কারণ আছে।

ফাইলে উল্লেখ করা হয়েছে, কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের জন্য তার আবেদন সরকারের ন্যাশনাল সিকিউরিটি স্ক্রিনিং ডিভিশন মূল্যায়ন করেছে। ফাইলে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে তার ভূমিকার কারনে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের ৩৪ ধারা অনুসারে তিনি কানাডায় প্রবেশের অনুপুযুক্ত । ফাইলে বাঙালী মুক্তিযোদ্ধাদের পাকিস্তানের বিরুদ্ধে ‘নীপিড়নমুলক আচরণের’ বিবিসির একটি সংবাদের রেফারেন্স দেওয়া হয়েছে।

ফয়সাল আরিফ আইনি প্রতিকার পাওয়ার জন্য ফেডারেল কোর্ট অব জাস্টিসের আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার রেজাউর রহমানকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। কিন্তু আদালত এই মামলায় শুনানী করতেই সম্মত হননি।

Tags: কানাডা
Previous Post

‘অশান্তির ভয়ে’ নেইমারকে চান না জিদান

Next Post

মোদিকে বিরাট-আনুশকার নিমন্ত্রণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোদিকে বিরাট-আনুশকার নিমন্ত্রণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট শেষে রংপুরে ফলের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT