চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে হত্যার দায় থেকে মুক্ত হলেন বাবা-মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 13, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
মেয়েকে হত্যার দায় থেকে মুক্তি পেয়ে শোকাহত মা ও পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সাড়া জাগানো আরুশি হত্যাকাণ্ড মামলায় তার বাবা-মা রাজেশ ও নুপুর তলোয়ারকে খুনের দায় থেকে অব্যাহতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তদন্তকারী সংস্থা সিবিআই এই ডাক্তার দম্পতির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাদের ‘বেনিফিট অব ডাউট’ দেওয়া হয়।

২০০৮ সালের শুরুতে দিল্লির নয়ডার একটি ফ্ল্যাটে আরুশির মৃতদেহ পাওয়া যায়। পরে ওই ফ্ল্যাটেরই ছাদ থেকে গৃহপরিচারক হেমরাজের মৃতদেহ উদ্ধার হয়।

২০১৩ সালের নভেম্বরে সিবিআই আদালতের বিচারক রায় দিয়েছিলেন ওই ঘটনায় আরুশির বাবা মা-ই দোষী। তাদের যাবজ্জীবন কারাদন্ডের সাজাও দেওয়া হয়। সে দিন থেকেই তলোয়ার দম্পতি দিল্লির কাছে উত্তরপ্রদেশের ডাসনা জেলে বন্দী ছিলেন।

এই জোড়া হত্যাকাণ্ড ব্যাপক আলোড়ন তুলেছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে অন্তত দুটি বলিউড সিনেমাও তৈরি হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক অভিরুক সেন একটি বই-ও লিখেছেন এ বিষয়ে।

এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, রায় খুঁটিয়ে পড়ে দেখার পর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে কি না তা  সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু আরুশি-হেমরাজ হত্যাকাণ্ডের ঘটনায় বাবা-মা সন্তানকে হত্যা করেছেন, এমন প্রশ্ন উঠা এবং নিম্ন আদালতও সেই অভিযোগ মেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ড: তপন চক্রবর্তী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ক্রিমিনোলজিস্ট হিসেবে বহুদিন যুক্ত ছিলেন। আরুশি মামলায় বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্যও দিয়েছেন তিনি।

ড: চক্রবর্তী বিবিসিকে বলছিলেন, সমাজের একেবারে উঁচুতলায় বিকৃত যৌনতা-সহ নানা ধরনের অভ্যাস, একমাত্র মেয়েকে বাড়িতে রেখে ক্লাবে যাওয়া এবং অনেক বেশি রাতে অপ্রকৃতিস্থ অবস্থায় ফেরা,  বাবা-মার এসব আচরণের বিরাট মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে সন্তানের ওপর।

“এক্ষেত্রে মেয়েটি (আরুশি) যেহেতু বয়:সন্ধিতে ছিল, তাই এর জেরে সে নিজেও নানা অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়েছে, অথবা বাড়ির পরিচারক বা অন্য কারও সাথে সম্পর্ক তৈরি করেছে, এমনটাও হওয়া সম্ভব।  হয়তো তারা পরিচারকের সঙ্গে নিজের মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন। আবার উল্টোদিকে এমনটাও হতে পারে আরুশি হয়তো তার বাবা-মার এমন কিছু গোপন কথা জেনে ফেলেছিল যেটা সামাজিক বা পারিবারিকভাবে তাদের পক্ষে চরম অসম্মানজনক হত।”

ফলে অপরাধ-বিশেষজ্ঞ তপন চক্রবর্তীর মতে, নানা কারণেই তলোয়ার দম্পতি এমন চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন, এমন ধারণা তৈরি হওয়ার সঙ্গত কারণও ছিল। কিন্তু যেহেতু এর কোনও সম্ভাবনাই অকাট্য প্রমাণসহ আদালতে সিবিআই পেশ করতে পারেনি, এলাহাবাদ হাইকোর্ট তাই রাজেশ ও নুপূর তলোয়ারকে অব্যাহতি দিয়েছে।

Tags: সন্তানকে হত্যাহত্যাকাণ্ড
Previous Post

শান্তিতে নোবেলের অংশীদার বাংলাদেশও

Next Post

মেসিকে আটকাতে ‘সর্বোচ্চ নির্দয়’ হবো

Next Post
মেসি ফুটবল মাঠে জোড়া গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে আটকাতে ‘সর্বোচ্চ নির্দয়’ হবো

খুশি যুবক ছেলেটি ছাদে বসে হাসছে, পটভূমিতে শহরের ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT