চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে আটকাতে ‘সর্বোচ্চ নির্দয়’ হবো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 13, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে জোড়া গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলের ডামাডোল শেষ। বিরতির পর নির্ভার হয়ে ক্লাবের জার্সি মাতাতে ফিরছেন খেলোয়াড়রা। ইউরোপের লিগগুলোর জমজমাট লড়াই রোমাঞ্চ ছড়াবে আবারও। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বার্সেলোনার সামনে প্রথম ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদ পরীক্ষা। শনিবার রাতে মাঠে গড়াবে চলতি মৌসুমে জায়ান্ট দুদলের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। লড়াই জমার শুরু হয়েছে কথার মধ্য দিয়েই। প্রথম তোপটা এল অ্যাটলেটিকোর ফিলিপে লুইসের থেকে।

মেসিকে থামাতে ‘সর্বোচ্চ নির্দয়’ হওয়ার মন্ত্র জপছেন অ্যাটলেটিকো ফুলব্যাক লুইস। সেটা কি রকম তারও একটি ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার। ‘সর্বোচ্চ নির্দয়’টা হল ‘কসাইয়ের মত নির্দয়’ হয়ে মেসিকে গোলবঞ্চিত করা।

চলতি মৌসুমে মেসি আছেন দুর্দান্ত ফর্মে। তেড়েফুঁড়ে যাচ্ছেন প্রতিপক্ষের গোলমুখে। আসছে অঢেল সাফল্য। জাতীয় দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে কিনা সেই দুশ্চিন্তার মাঝেই লিগের প্রথম ৭ ম্যাচে ১১ গোল করে বসে আছেন। আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়ে আরও নির্ভার হয়েই ন্যু ক্যাম্পে ফিরছেন ফুটবল জাদুকর। প্রতিপক্ষের জন্য যে অশনি সংকেত অপেক্ষা করছে সেটি বুঝছেন লুইসও। সেটা বুঝেই মুখের হুঙ্কারটা দিয়ে রাখলেন আগে। পরে করতে চান মাঠের কাজটা।



অষ্টম রাউন্ডের খেলাটা হবে অ্যাটলেটিকোর মাঠে। ঘরের মাঠে মেসিকে থামানোর কৌশল নিয়ে লুইসের পরিকল্পনা, ‘মেসি এমনই যে, মাঝারি মানের কোনও দলকেও লিগ জিতিয়ে দিতে পারবে। তার বিপক্ষে আগেও খেলেছি। তাকে থামাতে সর্বোচ্চ নির্দয়ই হতে হয়। অনেকটা কসাইয়ের মত। ফাউল না করে শুধু ওয়ান-টু-ওয়ান অবস্থান থেকে তাকে থামানো অসম্ভব। তাকে আটকাতে তার স্বস্তির জায়গাটা নষ্ট করে দিতে হবে আগে। সে ছন্দে থাকলে আপনার জন্য কোন পথ খোলা নেই।’

লা লিগায় এখন পর্যন্ত ৭ ম্যাচে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে মৌসুমের অপরাজিত বার্সেলোনা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা রিয়াল মাদ্রিদও শনিবার মাঠে নামবে। গেটাফের মাঠে তাদের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ১৫মিনিটে। বার্সার ম্যাচ রাত ১২টা ৪৫মিনিটে।

Tags: অ্যাটলেটিকোবার্সেলোনামেসিলুইস
Previous Post

মেয়েকে হত্যার দায় থেকে মুক্ত হলেন বাবা-মা

Next Post

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post
খুশি যুবক ছেলেটি ছাদে বসে হাসছে, পটভূমিতে শহরের ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জনসমাগমে ডিম মেলা ও সংঘর্ষের দৃশ্য, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিম মেলায় ডিম নিয়ে সংঘর্ষ, ডিম বিক্রি বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT