চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেস ভাড়া মওকুফ চায় কুবি শিক্ষার্থীরা

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
7:49 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন, কুবি শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেস ভাড়া মওকুফের দাবিতে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার কুমিল্লা নগরীর টাউনহল এলাকায় শিক্ষার্থীদের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধন শেষে মেস ভাড়া কমানোর দাবীতে তারা কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন: বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাসা-বাড়িতে অবস্থান করতে হচ্ছে। শিক্ষার্থীদের টিউশনসহ অন্যান্য আয়-রোজগারের পথও বন্ধ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস ভাড়া বহন করা কষ্টকর হয়ে পড়ছে। এসময় তারা দ্রুত এ সমস্যার সমাধানের দাবী জানান।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কামাল হোসেন জয় বলেন, আজকের মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানাই যাতে তারা অনতিবিলম্বে আমাদের সমস্যা সমাধানে সচেষ্ট হয়। ৩-৪ দিনের ভেতর সমাধান না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

গত ১৭ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশে চলমান করোনা সংকটে অনেকের আর্থিক সমস্যার কথা জানিয়ে বেশ কিছুদিন যাবত মেসে ভাড়া থাকা শিক্ষার্থীরা ভাড়া মওকুফের দাবী জানিয়ে আসছে। এ নিয়ে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেসভাড়ার বিষয়টির সুরাহাকল্পে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। তবে কমিটি গঠনের ৭ দিন অতিবাহিত হলেও কমিটির পক্ষ হতে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গঠিত কমিটির আহবায়ক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন বলেন, আমরা ইতিমধ্যে ইনফরমালি কথা বলেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মেস মালিকদের সাথে বসা কোনভাবেই সম্ভব না। তবে আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
Previous Post

‘অনলাইনে আবেদনের ভিত্তিতে মশা নিধনের উদ্যোগ’

Next Post

ঢাকায় আনা হয়েছে লতিফুর রহমানের মরদেহ

Next Post
ঢাকায় লতিফুর রহমানের মরদেহের জন্য মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আনা হয়েছে লতিফুর রহমানের মরদেহ

প্রখ্যাত ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনয়ীজনের অকালে আকস্মিক চলে যাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT