চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনয়ীজনের অকালে আকস্মিক চলে যাওয়া

প্রণব সাহা by প্রণব সাহা
7:57 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, বিশেষ, মতামত
A A
প্রখ্যাত ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন উদ্যোক্তা, একজন ধনী ব্যবসায়ী কতটা বিনয়ী হতে পারেন, দেশে তাঁর অন্যতম উদাহরণ লতিফুর রহমান। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলো,ডেইলি স্টারের উদ্যোক্তা পরিচালক লতিফুর রহমান চলে গেলেন আকস্মিক। অসুস্থ শরীরটাকে ঠিক রাখতে সম্প্রতি চলে গিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রামের পৈত্রিক বাড়িতে। সেখানেই আজ সকালে প্রয়াত হয়েছেন।

প্রথম আলোর আগেই ভোরের কাগজের রিপোর্টার হিসেবে পরিচয় হয়েছিল এমপ্লয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে। প্রথম আলোর সূচনালগ্নে কারওয়ান বাজারের ট্রান্সকম গ্রুপের অফিসে যখন আমরা বসতে শুরু করেছিলাম,তখন নিজেই আমাদের দুপুরের খাবার,সকাল থেকে রাত পর্যন্ত ” বিরতিহীন চায়ের সরবরাহ ” ঠিক আছে কি না খোঁজ নিতেন। চামড়া মোড়ানো আর কার্পেট শোভিত ট্রান্সকমের বোর্ডরুম সাংবাদিকদের অতি ব্যবহারে চাকচিক্য হারিয়েছিল।

কোনদিন কোনো উচ্চস্বরের শব্দ শুনিনি প্রথম আলোর উদ্যোক্তার। বরং নিজে আগের পরিচয়ের সুত্রে প্রশ্রয় পেয়ে ” শামীমভাই ” ডাকতে পারতাম। নিজের বিনম্র আচরনে প্রথমআলোর সকল কর্মীর শ্রদ্ধা- ভালোবাসা পেয়েছিলেন। প্রথমআলোর শুরুর বছরগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে সপরিবারে আসতেন। মনে পড়ে সবার সাথে বার্তাকক্ষে দাড়িয়েই সংক্ষিপ্ত বক্তব্য দিতেন।

পরে বোর্ডরুমে সিনিয়রদের সাথে চা খেতে খেতে বলতেন ” যত ভালো পত্রিকা হবে,যত কম মতি ভাইয়ের সাথে আমার দেখা হবে, আর তত বেশী স্বাধীনতা আপনারা ভোগ করবেন।” একবার জানতে চেয়েছিলাম, এতকিছু করলেন একটা ট্রান্সকম টাওয়ার করলেন না? ” সংক্ষিপ্ত জবাব ছিল ” একটা কংক্রিটের ভবন বানানোর চেয়ে প্রথম আলোর মত প্রতিষ্ঠান করা কি ভালো না”? সেই প্রথম আলো ছেড়ে চলো গেলেন,তার আগে ঢাকা ছেড়েছিলেন, নিজের স্বাস্থ্যের কথা ভেবে।

হায় তারপরও শারীরিক মৃত্যু আপনাকে গ্রাস করলো। কিন্তু নিশ্চিত একজন ব্যবসা সফল, ব্যতিক্রমী উদ্যোক্তা আর বিনয়ী মানুষ হিসেবে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিনম্র শ্রদ্ধা। কোথাও দেখা হলে মৃদুহেসে হাত বাড়িয়ে দিয়ে শামীম ভাই আর বলবেন না ” প্রণব কেমন আছেন?”

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ট্রান্সকম গ্রুপলতিফুর রহমান
Previous Post

ঢাকায় আনা হয়েছে লতিফুর রহমানের মরদেহ

Next Post

সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য ‘মিডিয়াস্কুল’

Next Post
শিক্ষার্থীদের জন্য মিডিয়াস্কুলের শিক্ষামূলক ক্লাসরুম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য ‘মিডিয়াস্কুল’

শাহরুখ খান ও অজয় দেবগণ সিনেমার সেটে হাসি-মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'স্লামডগ মিলিয়নিয়ার' এ অভিনয়ের প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT