চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো-জামাল: কে কাকে ভোট দিয়েছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপের ট্রফির পাশে ফুটবল খেলোয়াড়রা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা তালিকাভুক্ত দেশগুলোর অধিনায়ক, কোচ ও ক্রীড়া সাংবাদিকদের ভোটে ফিফা বর্ষসেরা ফুটবলার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের ৩৩ বর্ষী ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। অন্য সবার মতো ভোট দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ভোট দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। বর্তমান সময়ের বিশ্ব সেরা দুই ফুটবলারের পাশাপাশি লাল-সবুজের তারকার চোখে কে সেরা বা কাকে ভোট দিয়েছেন, তা জানতে ফুটবল অনুরাগীদের আগ্রহের কমতি নেই।

ভোটের নিয়ম অনুযায়ী ৫, ৩ ও ১ নম্বর দিয়ে আলাদাভাবে তিন ফুটবলারকে বেছে নেওয়ার সুযোগ থাকে সব অধিনায়কের।

সপ্তম ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসির চোখে অবশ্য তার দুই পিএসজি সতীর্থই এগিয়ে। যেখানে মেসি তার পছন্দের তালিকায় ৫ নম্বর দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। এরপর দুই ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে ও করিম বেনজেমাকে রেখেছেন নিজের পছন্দের তালিকায়।

পর্তুগিজ অধিনায়ক রোনালদোর চোখে লেভাই সেরা। এরপর তিনি বাছাই করেছেন ফরাসি তারকা এন’গোলো কান্তেকে, তারপরে্ রেখেছেন ইতালিয়ান ফরোয়ার্ড জর্জিনহোকে।

ভোট দিয়ে নিজের পছন্দের ফুটবলার বাছাই করতে কার্পণ্য করেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। তার চোখে সেরা ফরাসি তারকা এন’গোলো কান্তে। এরপরের অবস্থানে বেনজেমা ও লেভান্ডোভস্কির স্থান।

Tags: জামালমেসিরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে নেই মেসি

Next Post

টফি স্টার সার্চ পেল শীর্ষ নয়জন প্রতিযোগী

Next Post
স্টার সার্চ প্রতিযোগীদের সঙ্গে দর্শক ও বিচারকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টফি স্টার সার্চ পেল শীর্ষ নয়জন প্রতিযোগী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, হাজারো শিক্ষার্থী একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পঞ্চমদিনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT