চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা দলে নেই মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, যিনি মেসি নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর শারীরিক ধকল সামলাতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বেশ খানিকটা সময় লাগছে। বড়দিনের ছুটি কাটিয়ে পিএসজিতে ফেরার মুহূর্তে মেসির পজিটিভ রিপোর্ট আসে। পরে আইসোলেশনে কাটাতে হয়।

তবে মেসি ভক্তদের জন্য এখনই সুখবর দেয়ার অবকাশ নেই। আসছে ২৭ জানুয়ারি চিলি ও ফেব্রুয়ারির প্রথমদিনে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ঘোষিত আলবিসেলেস্তেদের স্কোয়াডে তাকে রাখা হয়নি।

মেসির সুস্থ হয়ে মাঠে ফেরার বিষয়ে পিএসজির সাথে সাথে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এলএম টেনকে যাতে আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে টানা না হয়, সেজন্য বেশ মরিয়া হয়ে উঠেছিল পিএসজি। ফরাসি জায়ান্টরা তার ফিটনেস ফিরে পাওয়াটাকেই অগ্রাধিকার দিয়ে আসছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাবেক বার্সা তারকাকে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে স্থান দেননি।

ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলেছে আর্জেন্টিনা। তাই বাছাইপর্বের বাকি ম্যাচ নিয়ে দলটির অতি গুরুত্ব দেয়ার প্রয়োজন খুব একটা নেই। যার প্রেক্ষিতে মেসিকে না খেলানোর জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল পিএসজি।

চলতি মৌসুমে ইনজুরি জর্জরিত মেসি কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর নতুন বছর তার জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। এই হাইভোল্টেজ ম্যাচের আগে মেসিকে যেকোনো মূল্যে খেলাতে চায় তার বর্তমান ক্লাব।

অতীতে চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ সময়ে তারকা ফুটবলারের অনুপস্থিতি ফ্রেঞ্চ ক্লাবটিকে ভুগিয়েছে। পার্ক ডে প্রিন্সেসে গ্রুপ পর্বের বাধা টপকে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমারকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

প্যারিসে উড়াল দেয়ার পর পিএসজির মাঠে গড়ানো ২৬টি ম্যাচের ভেতর ১২টিতে ম্যাচেই খেলতে পারেননি মেসি। স্বাভাবিকভাবেই সতীর্থদের সঙ্গে রসায়ন তৈরি না হওয়ায় নিজের সেরা ছন্দেও নেই তিনি। তার উপরে ইনজুরির কারণে নেইমার মাঠের বাইরে। মাউরিসিও পচেত্তিনো ডাগ আউটে দলের পারফরম্যান্সের গ্রাফ তাই নিচের দিকেই নামতে দেখছেন। কাইলিয়ান এমবাপে নির্ভরতার প্রতীক হয়ে উঠলেও খুব সম্ভবত আগামী মৌসুমেই তিনি দলবদল করছেন।

শুধুমাত্র মাঠের দক্ষতায় নয়, চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতার কারণে মেসিকে অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ ফুটবলার ভাবা হয়ে থাকে। এসব বিষয়কে মাথায় রেখেই আর্জেন্টাইন তারকাকে নিয়মিত মাঠে পাওয়ার দিকেই পিএসজি মনযোগী হয়েছে।

Tags: আর্জেন্টিনাপিএসজিবিশ্বকাপ বাছাইমেসিলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

মঙ্গল সন্ধ্যায় প্রসূনের ‘ঢাকা ড্রিম’

Next Post

মেসি-রোনালদো-জামাল: কে কাকে ভোট দিয়েছেন?

Next Post
ফিফা বিশ্বকাপের ট্রফির পাশে ফুটবল খেলোয়াড়রা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-রোনালদো-জামাল: কে কাকে ভোট দিয়েছেন?

স্টার সার্চ প্রতিযোগীদের সঙ্গে দর্শক ও বিচারকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টফি স্টার সার্চ পেল শীর্ষ নয়জন প্রতিযোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT