চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর দ্বৈরথ ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল ম্যাচে মুখোমুখি লড়াই করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাদের ফুটবল যাত্রার পুরোটাই মহাকাব্য। রূপকথার বহু গল্প জমিয়ে এখনও ছুটে চলেছেন দুজনে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, উচ্চতার ওপর সাফল্যের উচ্চতার ইমারত গড়ায় যেন ক্লান্তি নেই। দুজনের যাত্রাপথের একটি সময়কে বিশেষ বলছেন মেসি। বার্সেলোনা মহাতারকার বয়ান, রোনালদোর সঙ্গে তার দ্বৈরথ চিরস্মরণীয় হয়ে থাকবে।

মেসি ক্যারিয়ারের শুরু থেকেই ন্যু ক্যাম্পে খেলছেন। রোনালদো ২০০৯ সালে আসেন রিয়াল মাদ্রিদে। দুজনে চিরপ্রতিদ্বন্দ্বী দু’ক্লাবে। পরে কোনোদিন একজন বিশেষ কীর্তি গড়ে বসেছেন তো অন্যদিন আরেকজন তাকে ছাড়িয়ে গেছেন ভিন্ন আলোয় জ্বলে। দুজনের এই ছাপিয়ে যাওয়ার দৌড়ে প্রভাব পড়েছে দলের সাফল্য শোকেসেও। জমে ওঠা দ্বৈরথে দুজনে একদশক ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে বুদ করে রাখেন।

মেসি বার্সাতেই আছেন। এবছর রোনালদোকে ছাড়িয়ে গেছেন ব্যালন ডি’অর সংখ্যায়। রোনালদো এখন জুভেন্টাসে। যাওয়ার আগে রিয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ অসংখ্য ট্রফি-সাফল্য, আর ব্যক্তিগত সাফল্যে ৪৫০ গোলের ক্লাব রেকর্ড সঙ্গী করেছেন। সময়টাতে মেসিও চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দশটি লা লিগাসহ বহু ট্রফি-সাফল্য নামের পাশে যোগ করেছেন, আর সিআর সেভেন মাদ্রিদে খেলাকালীন সময়ে করেছেন ৪৭২ গোল।

রোনালদো-মেসি দুজনে স্পেনে যতবার মুখোমুখি হয়েছেন, স্মৃতির ভাণ্ডার সমৃদ্ধ করেছেন আপন আলোয়। সে প্রসঙ্গ টেনেই এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘রিয়ালের বিপক্ষে ম্যাচ সবসময়ই ভিন্ন কিছু। কিন্তু যখন ক্রিস্টিয়ানো সেখানে ছিলেন, তখন আরও বিশেষ হয়ে উঠত।’

‘যদিও সময়টা এখন অতীত। আমরা একটা স্মরণীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমাদের এখন যার যার জায়গা থেকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’

‘এটা ছিল বিশেষ দ্বৈরথ, এবং এটি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এটা অনেক বছর ধরে চলেছে, এবং এতটা লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া সহজ কিছু নয়।’

‘সঙ্গে… আমরা যে দুদলে খেলছি, রিয়াল মাদ্রিদ ও বার্সা উভয়েই বিশ্বের সেরা দুটি ক্লাব। যেখানে সবসময়ই প্রত্যাশার পারদটা থাকে অনেক বেশিমাত্রায়। দুজনের মাঝের এমন ক্রীড়া দ্বৈরথের পরও ব্যক্তি পর্যায়ে আমাদের সম্পর্কটা ছিল দারুণ, এবং আমার ধারণা মানুষও এটা বেশ উপভোগ করেছে। চাই তারা মাদ্রিদ, বার্সা বা কেবল একজন ফুটবলপ্রেমীই হন না কেনো।’

Tags: বার্সামেসিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন

Next Post

উবারে ভয়ানক অভিজ্ঞতার শিকার সোনম কাপুর

Next Post
সোনম কাপুরের ছবি ও উবার অ্যাপের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

উবারে ভয়ানক অভিজ্ঞতার শিকার সোনম কাপুর

ঐশীর গানের ভিডিও শুটিং দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে নিয়ে ঐশীর কণ্ঠে মেলো রক ধাঁচের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT