চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে ঐশীর কণ্ঠে মেলো রক ধাঁচের গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in বিনোদন, মুজিব শতবর্ষ
A A
ঐশীর গানের ভিডিও শুটিং দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মাসুদ পথিক বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’। বিশেষ এই চলচ্চিত্রে থাকছে দুটি গান। যা লিখেছেন মাসুদ পথিক নিজেই। সুর করেছেন মুরাদ নূর। এরমধ্যে একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী ঐশী। 

ঐশীর কণ্ঠে মুশফিক লিটুর সংগীতায়োজনে সম্প্রতি ‘তুমি আমার পরম মিতা’ শিরোনামের গানের অডিও ধারণ সম্পন্ন হয়। জানা যায়, আরেকটি গানের অডিও ধারণ হবে শিগগির।

ঐশী বলেন, আমাদের সমন্বয়ের সৃষ্টি স্টেশন-২ সাফল্যের পরেই আবার একসাথে কাজ করার প্রবল আগ্রহের প্রকাশ ‘তুমি আমার পরম মিতা’। আমি সম্মানিত, গর্বিত। এমন বিশেষ কাজে আমাকে রাখার জন্য। চমৎকার কথা সুরের সমন্বয়ে একটু রক মেলো ধাঁচের গানটি গেয়ে বেশ মজা পেয়েছি।

বিশেষ এই স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে পরিচালক মাসুদ পথিক বলেন, বঙ্গবন্ধু আমার রক্ত আর চেতনায় মিশে আছে। খুব যত্ন করে’ই গবেষণা দিয়ে নির্মাণ করবো ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’। সিনেমায় দুটি গান থাকছে। আমার লেখায় দুটো গানেরই সুর করেছে মুরাদ নূর। একটি গেয়েছেন ঐশী। অপরটিও পুরুষ কণ্ঠে শিগগির রেকর্ড করবো।

ঐশী ও সুরকার মুরাদ নূর

মুরাদ নূর বলেন, চাষার পুতের সাথে (মাসুদ পথিক) আমার বেশ কয়েকটি কাজ হয়েছে। আমাদের সমন্বয় বেশ ভালো। এমন বিশেষ কাজে আমার প্রতি আস্থা রাখার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞ। সিনেমার দৃশ্যপটে আমারা গান দিয়ে চেষ্টা করেছি জাতির পিতাকে স্মরণ করতে।

বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে মার্চের শুরুতে মাসুদ পথিকের কাহিনি, চিত্রনাট্য, পরিচালনায় ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’ মুক্তি পাবে। কবি নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরী’র কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হবে ছবিটি।

Tags: ঐশীগানবঙ্গবন্ধুমাসুদ পথিকমুরাদ নূর
Previous Post

উবারে ভয়ানক অভিজ্ঞতার শিকার সোনম কাপুর

Next Post

আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

Next Post
দুই পুরুষের ছবি, একজনের চেহারা স্মার্ট ও শিক্ষিত, অন্যজনের মুখে শান্ত ও অভিজ্ঞতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বাড়িতে স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ দেখছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী মসজিদে, বাড়িতে স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT