চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোর কেউই ব্যালন ডি’অর পাবে না: এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 10, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, এবার এর কেউই বর্ষসেরার পুরস্কার ‘ব্যালন ডি’অর’ পাবেন না। হালের দুই গ্রেটকে নিয়ে এমন ভবিষ্যতবাণী করেছেন তরুণ তারকা কাইলিয়ান এমবাপে।

কিন্তু কেন? ফ্রান্সের ১৯ বছর বয়সী তারকার জবাব, ‘কারণ তারা কেউই এবার বিশ্বকাপ জেতেনি। মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল শেষ ষোলো থেকেই ছিটকে গেছে। যেহেতু এটা বিশ্বকাপের বছর, তাই বিশ্বকাপের ফাইনালিস্ট দলের কেউই ‘ব্যালন ডি’অর’ পায় বা পাবে।’

এই কথা বলে কী নিজের ‘ব্যালন ডি’অর’ পাওয়ার ক্ষেত্রে নিজের নামটাও তুলে ধরলেন প্যারিস সাঁ সাঁ তারকা?

রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করা এমবাপে যে সেরা প্রতিশ্রুতিমান ফুটলার হয়েছিলেন। ফরাসি তারকার চেয়ে ১৪ বছরের সিনিয়র ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ হয়েছিলেন বিশ্বকাপের সেরা ফুটলার। সেই মদ্রিচ কিন্তু এবার ‘ব্যালন ডি’অর’ জয়ের অন্যতম দাবিদার। তবে এমবাপে বিশ্বকাপের পরও নিজের ফর্মটা আগের মতোই ধরে রেখেছেন। পিএসজির হয়ে মৌসুমের এপর্যন্ত করেছে ফেলেছেন ১১ গোল।

মোনাকোর সাবেক তারকার কথায়, ‘১৯৯৮ সালে শেষ ফরাসি ফুটবলার হিসেবে জিনেদিন জিদান ‘ব্যালন ডি’অর’ পেয়েছিলেন। সেবার তিনি বিশ্বকাপ জিতেছিলেন। এবার আমি বিশ্বকাপ জিতেছি বলেই আশা করছি, আমার নাম বিবেচিত হবে।’

মেসি-রোনালদোকে নিয়ে ভবিষ্যতবাণী করলেও এই দুই ফুটবলার সম্পর্কে শতভাগ শ্রদ্ধাশীল এমবাপে। তার কথায়, ‘রোনালদো-মেসি এখনও বিশ্বের সেরা ফুটবলার। তাদের মতো ধারাবাহিক পারফরম্যান্স আর কারোরই নেই। মেসি গত মৌসুমেও ইউরোপের টপ স্কোরার। আর রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের। তাদের আমি খুবই শ্রদ্ধা করি।’

Tags: কাইলিয়ান এমবাপেক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অরলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

শাস্তি কমার কথা শুনে ‘রসে মজলেন’ স্মিথ-ওয়ার্নার

Next Post

উইকেট বুঝে ব্যাটিং করতে চায় বাংলাদেশ

Next Post

উইকেট বুঝে ব্যাটিং করতে চায় বাংলাদেশ

সাদাকালো টেলিভিশন

এখনও যারা সাদাকালো টিভি দেখেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT