চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও যারা সাদাকালো টিভি দেখেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 10, নভেম্বর 2018
in লাইফস্টাইল
A A
সাদাকালো টেলিভিশন

৫৫ ইঞ্চি এবং ৭০ ইঞ্চি টেলিভিশন এখন খুব চলছে। আলট্রা হাই ডেফিনিশনের ফোর’কে টেকনোলজির এসব স্লিম টিভির ভিড়ে অনেকের হয়তো মনেও নেই ছোট্ট সাদাকালো টেলিভিশনের কথা। অবাক হলেও সত্যি যে, এখনও কিছু মানুষ সাদাকালো টিভি দেখেন। তাও আবার যুক্তরাজ্যের মতো আধুনিক যায়গায়!

টেলিভিশন যেন জাদুর বাক্স, তাই বিস্ময় ও মুগ্ধতা নিয়ে সাদাকালো টিভির দিকে তাকিয়ে থাকার সেই দিনগুলো হয়তো এ প্রজন্মের অনেকেই পেয়েছেন। শৈশব-কৈশোর কেটেছে সাদাকালো টিভিতে নাটক-সিনেমা দেখে। টিভির পর্দা রঙিন হয়েছে পঞ্চাশ বছর আগে। একসময়ে ঘরে ঘরে সাদা কালো টিভি ছিল। কিন্তু এখন শহরে তো বটেই, গ্রামেও রঙিন টিভি আছে ঘরে ঘরে। স্বল্প মূল্যেই পাওয়া যায় রঙিন টেলিভিশন। যুক্তরাজ্যের টিভি লাইসেন্স এর রিপোর্ট থেকে সম্প্রতি জানা গেছে সাত হাজারের বেশী মানুষ এখনও সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখেন।

তারচেয়েও আশ্চর্যের খবর হলো, সাদা কালো টিভি দেখা মানুষ লন্ডনে সবচাইতে বেশী। ১৭৬৮ জন সাদা কালো টিভি দেখেন সেখানে। ওয়েস্ট মিড ল্যান্ডে ৪৩১ এবং বৃহত্তর ম্যানচেস্টারে ৩৯০ জনের আছে মনোক্রম লাইসেন্স। মোট ৭১৬১ জন মানুষ এখনও সাদাকালো টেলিভিশন দেখেন।

লন্ডন ভিত্তিক টেলিভিশন এবং রেডিও টেকনোলজির ইতিহাস বিশেষজ্ঞ জেফরে বরিনস্কাই বলেন, ‘ঐতিহ্যবাহী একটি সাদাকালো টেলিভিশন থাকলে কার পুরো দেয়াল জুড়ে লাগানো ফোরকে আলট্রা এইচডি টিভি লাগে বলুন?’

টিভি লাইসেন্সিং এর মুখপাত্র জেসন হিল জানান, ৭০০০ এর বেশী মানুষ জানিয়েছেন, তারা এখনও তাদের প্রিয় টেলিভিশন শোগুলো সাদাকালো টেলিভিশনে দেখতে ভালোবাসেন।

যুক্তরাজ্যে ১৯৬৭ সালে প্রথম রঙিন অনুষ্ঠান সম্প্রচার করা শুরু হয় বিবিসিটুতে। উইমবেলডনের টেনিস টুর্নামেন্ট সম্প্রচার করা হয়েছিল সেদিন। এরপর থেকে ধীরে ধীরে সাদাকালোর লাইন্সেন্স কমতে থাকে। আশির দশকের পর দোকান থেকেও হারিয়ে যাওয়া শুরু করে সাদাকালো টেলিভিশন। ২০০০ সালে সাদাকালো টিভির লাইসেন্স এর সংখ্যা ছিল ২১২০০০টি। ২০০৩ এ কমে হয় ৯৩০০০। ২০১৫ সালে এই সংখ্যা ১০০০০ এর নিচে নেমে যায়। -দ্য গার্ডিয়ান

Tags: টেলিভিশনযুক্তরাজ্য
Previous Post

উইকেট বুঝে ব্যাটিং করতে চায় বাংলাদেশ

Next Post

সৌদিকে খাশোগি হত্যার প্রমাণ দিল তুরস্ক

Next Post
জামাল খাশোগি-সৌদি আরব-এরদোগান-তুরস্ক

সৌদিকে খাশোগি হত্যার প্রমাণ দিল তুরস্ক

দুয়েকদিনের মধ্যে বিএনপিসহ ২০ দলের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT