চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিয়াবাড়ি-আগারগাঁও রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে মেট্রোরেল। রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পরীক্ষামূলকভাবে এই চলাচল শুরু হয়।

সকাল ১০টার দিকে ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থামে। কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেনটি আবার দিয়াবাড়ির উদ্দেশে ফিরে যায়। পরীক্ষামূলক এই চলাচল সফল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক এই চলাচলকে বলা হয় ‘পারফরম্যান্স টেস্ট’। গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর-১২ নম্বর স্টেশন পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু করে মেট্রো রেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলে।

এই পারফরম্যান্স টেস্ট অন্তত আরও এক মাস চলবে। এরপর শুরু হবে ‘ইন্টেগ্রিটি টেস্ট’। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কিনা, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগব্যবস্থা কাজ করছে কিনা। তারপর শুরু হবে বাণিজ্যিক পরীক্ষামূলক চলাচল।

অন্যদিকে ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এম.এ.এন সিদ্দিক বলেছেন: আগামী বছরের ১৬ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেয়া হবে।

Tags: আগারগাঁওউত্তরা
Previous Post

কক্সবাজারে পর্যটক সেজে ইয়াবার বড় চালান পাচার, গ্রেপ্তার ৭

Next Post

করোনার টিকা বাধ্যতামূলক করায় অস্ট্রিয়ায় বিক্ষোভ

Next Post
অস্ট্রিয়ায় করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার টিকা বাধ্যতামূলক করায় অস্ট্রিয়ায় বিক্ষোভ

চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারা ত্বকের ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের ক্যান্সার কেন হয়, প্রতিরোধের উপায় কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT