চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের ক্যান্সার কেন হয়, প্রতিরোধের উপায় কী?

রুভা আক্তার by রুভা আক্তার
1:32 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in স্বাস্থ্য
A A
চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারা ত্বকের ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যের আলোতে থাকে ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি নামক তিন ধরনের ক্ষতিকর রশ্মি। এরমধ্যে ইউভি এ এবং ইউভি বি পৃথিবীতে প্রবেশ করতে পারে এবং মানুষ ও প্রাণীজগতের ক্ষতি করে। বিশেষ করে মানুষের ত্বকের নানা সমস্যার জন্য অন্যতম একটি কারণ এই ক্ষতিকর বেগুনি রশ্মি।

বিগত কয়েক দশক ধরে পৃথিবীতে স্কিন ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ত্বকের এ ক্যান্সারের সাথে কি তাহলে সূর্যের ক্ষতিকর রশ্মির কোনো সর্ম্পক আছে? গবেষণার ফলাফল তো সেদিকেই ইঙ্গিত দেয়।

ত্বকের ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মেলানোমা এবং ননমেলানোমা ক্যান্সার। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতিবছর ২ থেকে ৩ মিলিয়ন ননমেলানোমা এবং প্রায় ১ লাখ ৩২ হাজার মেলানোমা ত্বকের ক্যান্সার বিশ্বব্যাপী ঘটে।

ননমেলানোমা ত্বকের ক্যান্সারগুলো শরীরের এমন অংশগুলোতে হয় যেগুলো সাধারণত সরাসরি সূর্যের সংস্পর্শে আসে। যেমন: কান, মুখ, ঘাড় এবং বাহু। এতে স্পষ্ট হয় যে, উচ্চ মাত্রার ইউভি বিকিরণের জন্য এই ক্যান্সার হয়।

অন্যদিকে মেলানোমা ক্যান্সারেরও একটি অন্যতম কারণ সূর্যের এই ক্ষতিকর রশ্মি। মেলানোমা ক্যান্সার সাধারণত ফ্যাকাশে বর্ণ, লাল বা সাদা চুল এবং নীল চোখের অধিকারীদের বেশি হয়ে থাকে। এর কারণ হচ্ছে এসব বৈশিষ্টের লোকদের শরীরে ম্যালানিনের পরিমাণ কম থাকে। আর এই ম্যালানিন আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।তাহলে বলা যায়, ত্বকের ক্যান্সারের অন্যতম কারণ সূর্যের এই ক্ষতিকর রশ্মি।

আমরা সবাই জানি, প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। আর তাই সূর্যের এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষার জন্য আবিষ্কৃত হয়েছে সানস্ক্রিন। দিনের যেই সময়টুকুতে ইউভি সূচক সর্বোচ্চ থাকে তখন সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আমাদের আগের প্রজন্মের যারা ছিল তারা তো সানস্ক্রিন ব্যবহার করেনি। তাহলে তাদের সময়ে তো এই ধরনের ত্বকের ক্যান্সারের প্রবণতা চোখে পড়ার মত ছিল না। এর পিছনে একমাত্র কারণ হচ্ছে গ্রিনহাউজ ইফেক্ট, পরিবেশ দূষণ এবং পৃথিবীতে থাকা বিভিন্ন রাসায়ণিক পদার্থের জন্য ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। যার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি, পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় সূর্যের ক্ষতিকর রশ্মি প্রবেশ করছে। এই ওজন স্তর পৃথিবীর জন্য একটি ছাদের মত কাজ করে, যার ফলে পৃথিবীতে ক্ষতিকর রশ্মি গুলো প্রবেশ করতে পারে না। তখন পৃথিবীতে দূষণের মাত্রা কম ছিল বলে তখনকার মানুষের এত সমস্যা হয়নি।

বিজ্ঞানীদের মতে, ১৯৯০ সালের পর থেকে বিগত দশকগুলোর তুলনায় তিনগুণ বেশি ক্ষতিকর রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে শুধুমাত্র ওজন স্তর ধ্বংসের ফলে।

তাই প্রত্যেকের উচিত এখনই সচেতন হওয়া। একদিকে যেমন ওজন স্তর ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য পরিবেশ দূষণ কমাতে হবে, অপরদিকে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

Tags: ত্বকস্কিন ক্যান্সার
Previous Post

করোনার টিকা বাধ্যতামূলক করায় অস্ট্রিয়ায় বিক্ষোভ

Next Post

তিন সন্তানকে নিয়ে বিষপানে বাবা-মেয়ের মৃত্যু

Next Post
বিষের বোতল ও বিষপানে বাবার মৃত্যুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সন্তানকে নিয়ে বিষপানে বাবা-মেয়ের মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি সহ সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT