চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজরের বক্তব্যেই লেবারের পতন!

এম আর মুরাদ by এম আর মুরাদ
3:09 অপরাহ্ন 08, মে 2015
in আন্তর্জাতিক
A A

ব্রিটেনের ৫৬তম নির্বাচনে বিভিন্ন জরিপ অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও একরকম চমক দেখিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় গেলো কনজারভেটিভ পার্টি। প্রায় পাঁচ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৫ শতাংশ ভোটার।

ক্ষমতার আরেক দাবিদার লেবার পার্টি লড়াইয়ে থাকার আভাস দিলেও তা হয়নি। ২০১০ সালের নির্বাচনে কনজারভেটিভ পেয়েছিলো মোট ৩০৬টি আসন, লেবার ২৫৮টি। উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগের দল লিবারেল ডেমোক্র্যাট ৫৭টি আসন পেয়েছিলো।

এবারের নির্বাচনে কনজারভেটিভ একাই পেয়েছে ৩৩১টি আসন। বিপরীতে ২৬টি আসন খুইয়ে লেবার পেয়েছে ২৩২ সিট।

অপরদিকে লিবারেল ডেমোক্র্যাটরা পেয়েছে মাত্র আটটি আসন, যেখানে গত নির্বাচনে ছিলো ৫৭ টি। তাদের হটিয়ে দিয়ে এবার তৃতীয় শক্তি হিসেবে উত্থান হয়েছে ন্যাশনাল স্কটিশ পার্টি এন.এস.পির। ২০১০ সালের নির্বাচনে যেখানে তারা মাত্র ৬টি আসন পেয়েছিলো, সেখানে এবার তারা পেয়েছে ৫৬ টি আসন।

আর গ্রেট ব্রিটেনের কিছু আসনে লেবার তাদের পুরনো কিছু আসন উদ্ধার করলেও স্কটল্যান্ডে একরকম ভরাডুবি হয়েছে। গতবারের ৪১টির মধ্যে রাখতে পেরেছে মাত্র একটি আসন। স্বয়ং স্কটিশ লেবার নেতাও হেরেছেন ৭ মের নির্বাচনে।

তবে কি কারণে ১৯৯৭ থেকে ২০১০ সালের মে পর্যন্ত ক্ষমতায় থাকা লেবারের এরকম ভরাডুবির কারণ বিশ্লেষণ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রধান কারণ হিসেবে লেবারের নেতৃত্বের কথা বলছেন।

২০১০ সালের নির্বাচনের পর গর্ডন ব্রাউন নেতৃত্ব ছেড়ে দেন। সাবেক ফরেন মিনিস্টার ডেভিড মিলিব্যান্ডের লিডার হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় জিতে লিডার হন তারই ভাই এড মিলিব্যান্ড। তখন থেকে নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও তা বন্ধ করতে একরকম রাজনীতি থেকে অবসর নিয়ে ব্রিটেন ছেড়ে চাকরিতে আমেরিকায় চলে যান ডেভিড।

এতে তখন সমালোচনা বন্ধ হলেও ২০১৫ সালের নির্বাচনের আগে আবারও লেবারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক করার মতো অনেক বিষয় থাকলেও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে কোনোভাবেই পেরে উঠছিলেন না লেবার নেতা এড মিলিব্যান্ড।

তারপরও নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনায় ঝুলন্ত পার্লামেন্ট হবে বলে ধারণা হয় সবার মাঝে। তখন জোট সরকার গঠনের বিষয়টি উঠে আসে।

তবে, জরিপে এন.এস.পি এগিয়ে থাকায় তাদের নিয়ে প্রধান দলগুলোর চিন্তা বেড়ে যায়। এরই মাঝে এক টিভি শোতে লেবার নেতা মিলিব্যান্ড সরাসরি জোট গঠনে আগ্রহের কথা জানালে এন.এস.পি তাদের সাথে থাকবে বলে মন্তব্য করেন দলটির নেতা নিকোলা স্টারজেন।

কিন্তু ২১ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী স্যার জন মেজর লেবার ও এন.এস.পির জোট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। বিভিন্ন বিষয়ের সঙ্গে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের কথা মনে করিয়ে দেন তিনি।

এন.এস.পি স্বাধীনতার পক্ষে ছিলো বলে তাদের সাথে লেবার জোট করলে গ্রেট ব্রিটেন ঐক্যবদ্ধ থাকবে না বলে সরাসরি মন্তব্য করেন মেজর। অনেকে ওই প্রচার সভায় স্যার জন মেজরের বক্তব্যকেই এবারের নির্বাচনে  টার্নিং পয়েন্ট হিসেবে ধরছেন।

এরইমধ্যে দলের ব্যর্থতা নিজ কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন লেবার নেতা এড মিলিব্যান্ড। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান করা হয়েছে ডেপুটি লিডার হ্যারিয়েট হারমানকে।

আর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগিরই নতুন সরকার গঠন করা হবে। ফলে দ্বিতীয়বারের মতো ১০ ডাউনিং স্ট্রিটে উঠতে যাচ্ছেন ক্যামেরন।

Tags: ব্রিটিশ নির্বাচন
Previous Post

নতুন প্রেমে রোনালদোর বান্ধবী

Next Post

ললিপপের পর এবার আসছে অ্যান্ড্রয়েড-এম

Next Post

ললিপপের পর এবার আসছে অ্যান্ড্রয়েড-এম

ব্রিটেনকে আরো বড় পরিসরে গড়ার অঙ্গীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT