চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনকে আরো বড় পরিসরে গড়ার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 08, মে 2015
in আন্তর্জাতিক
A A

সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ব্রিটেনকে আরো বড় পরিসরে গড়ে তোলার অঙ্গীকার করেছেন ডেভিড ক্যামেরন।

একদিকে নতুন সরকার গঠনের কাজ করছেন, অন্যদিকে আরো একবার স্কটল্যান্ডের স্বাধীনতা ঠেকানোর চ্যালেঞ্জ যে সামলাতে হবে সেটাও মনে রাখতে হচ্ছে তাকে।

তবে ক্যামেরনের নির্বাচনী ইশতেহারে অভিবাসী আইনের বড় সংস্কারের অঙ্গীকার চিন্তায় ফেলেছে প্রবাসীদের।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঠিকানা। বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনের জয়ে নিশ্চিত হয়ে গেছে গত ৫ বছরের মতো আগামী ৫ বছরও এটিই ডেভিড ক্যামেরনের ঠিকানা। সেই বাসভবনের সামনে থেকেই জানালেন ক্যামেরন, গ্রেট ব্রিটেনকে আরো ‘গ্রেট’ বানানোর পরিকল্পনা।

ইংল্যান্ডে যখন লেবারদের বিরুদ্ধে কনজারভেটিভদের বাধভাঙা জয়উৎসব, তখন নীরব এক ভোটবিপ্লব ঘটে গেছে স্কটল্যান্ডে। কয়েক যুগের লেবার আধিপত্য হটিয়ে ক্ষমতায় এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি, এসএনপি। ৫৯টি’র মধ্যে ৫৬টি আসনই দখলে নিয়ে ব্রিটিশ রাজনীতির নকশা পাল্টে দিয়েছে দলটি। অন্যদিকে গতবার ৪১টি আসন পেলেও এবার স্কটল্যান্ডে মাত্র ১টি আসন পেয়েছে লেবাররা। মাস কয়েক আগে নিজেদের স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ড আয়োজন করেছিলো গণভোট। লেবারদের নেতৃত্বে সেই আন্দোলন বাস্তবায়ন না হলেও, এসএনপি’র আশা এবার স্কটল্যান্ড স্বাধীন হবেই।

ক্যামেরনের জয় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রিটিনে বসবাস করা অভিবাসীদের জন্য। নির্বাচনী ইশতেহারে স্টুডেন্ট ভিসা, অভিবাসন আইনে কড়াকড়ি আরোপের কথা বলেছিলো কনজারভেটিভরা। ঘোষণা দিয়েছিলো, মিথ্যা রাজনৈতিক আশ্রয় আর মামলার মাধ্যমে ছলছাতুরি করে ব্রিটেনে থেকে যাওয়ার পন্থাকে নস্যাৎ করার। অভিবাসীদের কারো কারো আশঙ্কা, দ্বিতীয় মেয়াদে এসব অঙ্গীকার পূরণে উদ্যোগী হবে ডেভিড ক্যামেরনের সরকার।

Tags: ব্রিটেন নির্বাচনব্রিটেনের নির্বাচন
Previous Post

ললিপপের পর এবার আসছে অ্যান্ড্রয়েড-এম

Next Post

ইয়েমেনে আবার সৌদি বিমান হামলা

Next Post

ইয়েমেনে আবার সৌদি বিমান হামলা

হার বাঁচাতে মাঠে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT