চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুঝুঁকি নিয়ে ভালো সিনেমা করেছি: বাপ্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাপ্পী গাড়ির ভিতরে বসে পোজ দিচ্ছেন, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো কাজের ক্ষুধা আমার মধ্যে সবসময়। সেই ক্ষুধা থেকে যখন ভালো কাজ পেয়েছি, নিজেকে সঁপে দিয়ে কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি। করোনার মধ্যে শুটিং একেবারে হচ্ছিল না। তখনই ‘৫৭০’ সিনেমার প্রস্তাব আসে। গতবছর ওই সময়টা করোনার সংক্রমণ বাড়ছিলো। মৃত্যুঝুঁকি নিয়ে ভালো সিনেমা করেছি। মুক্তি পেলে দর্শক বুঝবেন কেমন কাজ করেছি।’

বলেছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। যিনি শাকিব খান পরবর্তী প্রজন্মের মূলধারার সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক। সময়ের সঙ্গে সঙ্গে এ নায়ক নিজেকে অনেকখানি বদলে ফেলেছেন।

শারীরিক পরিবর্তন থেকে সিনেমা বাছাই সবখানেই বাপ্পী এখন অন্যরকম।  বর্তমানে তিনি শুটিং করছেন সরকারি অনুদানপ্রাপ্ত কিংবদন্তী চিত্রপরিচালক কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার।

শুটিং সেটে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে বাপ্পী বলেন, ‘৫৭০’ সিনেমার গল্প শোনার জন্য গত বছর বনানীর একটি হোটেলে বসি পরিচালক আশরাফ শিশির ভাইয়ের সঙ্গে। দুপুর ১২ টায় বসে আলাপ করতে করতে রাত ১১ টা বেজে যায়। আমার ফিল্ম ক্যারিয়ারে এতো সময় ধরে একটানা কখনও গল্প নিয়ে আলাপ করিনি। উনি আমাকে গল্প শোনানোর আগে মানসিকভাবে মুক্তিযুদ্ধের মধ্যে প্রবেশ করান। চিত্রনাট্য পাওয়ার আগে তার সঙ্গে সেই আলাপ কাজে প্রতিফলিত হয়েছে।

বাপ্পী বলেন, সবসময় ভালো সিনেমা করতে চেয়েছি। ভালো পরিচালক, গল্প ও প্রোডাকশন মানেই আমার কাছে ভালো সিনেমা। এখন যেসব কাজ করছি প্রতিটি সিনেমাই ভালো। ইন্ডাস্ট্রিতে এসেছিলাম ভালো কাজের স্বপ্ন নিয়ে। সেই চেষ্টা করে যাচ্ছি। পথ চলতে গেলে কোথাও উঁচু কোথাও নিচু রাস্তা থাকে। তাই উঁচু নিচু পথ পাড়ি দিতে গেলে ধীরে ধীরে আগাতে হয়। আমিও তাই করছি।

প্রফুল্ল যুবক হাসিমুখে, পজিটিভ এনার্জি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এই নায়ক বলেন, কাজের বাইরে ইন্ডাস্ট্রির কোনো পলিটিক্সে নিজেকে জড়াতে চাই না। এজন্য আমাকে শুটিংয়ের বাইরে অন্যকোথাও দেখা যায় না। অভিনয় করা সৃজনশীল কাজ। আমি এই কাজটিকে পেশা হিসেবে নিয়েছি। তাই সৃজনশীলতা নিয়ে থাকতে চাই।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয় কমলা। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘শ্বশুড়বাড়ি জিন্দবাদ ২’ সিনেমাটি । আরও আছে দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’, সাফি উদ্দিন সাফী পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’। ‘জয় বাংলা’র পর শুরু করবেন অপূর্ব রানার ‘যন্ত্রণা’।

Tags: আশরাফ শিশিরএফডিসিকাজী হায়াৎগল্পচিত্রনায়কজয় বাংলাজয়বাংলাবাপ্পীবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

রাজধানীর ঝুলন্ত তার মাটির নিচে স্থানান্তরের প্রক্রিয়া শুরু

Next Post

আজিমপুরে চিরঘুমে পদ্মার স্রোতে ভেসে যাওয়া অনন্ত

Next Post
সানগ্লাস পরা ব্যক্তি, কালো চুল, ধূসর পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিমপুরে চিরঘুমে পদ্মার স্রোতে ভেসে যাওয়া অনন্ত

বেলাল ও পূজার গানের ভিডিওতে পাঁচজন শিল্পী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মি আয়োজনে বেলাল-পূজার গান ভিডিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT