চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মি আয়োজনে বেলাল-পূজার গান ভিডিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বেলাল ও পূজার গানের ভিডিওতে পাঁচজন শিল্পী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী বেলাল খান ও পূজা এর আগে অবুজ পাখি, তোমার ছোঁয়া, ও পরাণের পাখি রে গানগুলোতে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন। এরমানে একসঙ্গে নাটক ও সিনেমাতে দ্বৈতভাবে কণ্ঠ দিলেও কোনো মিউজিক ভিডিও করেননি।

নতুন খবর, তিনবছর পর এই দুই শিল্পী একসঙ্গে আবারও গাইলেন। তবে এবার কোনো নাটক বা সিনেমার জন্য নয়, বেলাল-পূজা গাইলেন ‘বেসামাল’ নামে নতুন একটি গান ভিডিওর জন্য! গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীতায়োজন শোভন রয়।

চোখ ধাঁধানো ফিল্মি আয়োজনে ‘বেসামাল’ গানের দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন।

গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি দেখা যাবে বেলাল-পূজাকে। ভিডিওতে আরও অভিনয় করেছেন মডেল হামজা ও আরিয়ানা। সাভারের বেশ কিছু মনোরম লোকেশনে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। কিছু অংশে র‍্যাপ করেছেন র‍্যাপাস্তা দাদু।

বেলাল ও পূজা ফিল্মি আয়োজনে গান ভিডিওর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলালের ‘পাখি’ গানটি সর্বশেষ ব্যাপকভাবে আলোচিত হয়। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, দুর্গা পূজায় গানটি প্রকাশ হবে। তাই গানে উৎসবের আমেজ রাখা হয়েছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন ভাই। তার নির্মাণে এবারই প্রথম কাজ করেছি। বেসামাল গানটি নিয়েও আলোচনা হতে পারে।

পূজা বলেন, বেলাল ভাইয়ের সাথে গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনি স্পেশাল। গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও শুটিং পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আশা করছি দর্শক শ্রোতারা গানটি আনন্দ নিয়ে উপভোগ করবেন।

নাচনাচিতে ভরপুর ‘বেসামাল’ গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। শিল্পী বেলাল খান জানান, আগামী সপ্তাহে তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘বেসামাল’ গানটি প্রকাশিত হবে।

Tags: অনন্য মামুনগানগান ভিডিওনাটকপূজাবেলাল খানমিউজিক ভিডিওসিনেমা
Previous Post

আজিমপুরে চিরঘুমে পদ্মার স্রোতে ভেসে যাওয়া অনন্ত

Next Post

রোহিঙ্গা নেতা হত্যা: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের উদ্বেগ, বিচার ও তদন্তের দাবি

Next Post
উখিয়ায় জনসমাগমের মধ্যে বক্তা হাত তুলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নেতা হত্যা: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের উদ্বেগ, বিচার ও তদন্তের দাবি

একজন ব্যক্তি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন, পার্কে শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার প্রার্থীদের অপেক্ষার সময় কাটে গাছের ছায়ায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT