চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহিবুল্লাহ হত্যা: আরও চারজন গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:57 অপরাহ্ন 23, অক্টোবর 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আটক যুবকসহ দুই পুলিশ সদস্যের ছবি, অস্ত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ
পুলিশের ভাষ্য মতে মুহিব্বুল্লাহ হত্যায় যে ১৯ জন রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ সরাসরি অংশ নেয়, তাদের মধ্যে আজিজুল হকসহ চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
সেসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে এপিবিএন। এরই মধ্যে ঘটনার সঙ্গে নিজের সম্পৃত্ততার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন আজিজুল হক।
শনিবার ভোর ৪টায় উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অধীন লোহার ব্রীজ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ইলিয়াস নামে এক রোহিঙ্গা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
গ্রেপ্তারের বিষয়ে জানাতে শনিবার দুপুর দেড়টার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন ১৪নং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক।
তিনি বলেন, ‘‘মাস্টার মুহিবুল্লাহকে হত্যার দুই দিন আগে রাত অনুমান ১০টায় নাম্বাশিয়া মরকজ পাহাড়ে একটি মিটিং হয়। সেই মিটিং এ ঝিলিং মিশনে অংশ নেওয়া ধৃত আসামি আজিজুল হকসহ আরও ৪ জন উপস্থিত ছিলেন। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মুহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে উক্ত মিটিং এ আলোচনা হয়।’’
‘‘কারণ হিসেবে বলা হয় যে, মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের বড় নেতা হয়ে উঠেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্তে বিশেষ ভূমিকা পালন করায় দিনে দিনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠেছেন। তাকে থামাতে হবে। পরবর্তীতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।’’
নাইমুল হক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক জানিয়েছেন মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে বিভিন্ন পর্যায়ে মোট ১৯ জন রোহিঙ্গা সন্ত্রাসী অংশ নেয়।
পরে বিকালে আজিজুল হককে সিনিয়র জুডিমিয়াল ম্যাজিষ্ট্রেট জেরিন সুলতানার আদালতে হাজির করা হলে সে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেন।
Tags: মুহিব্বুল্লাহ হত্যা
Previous Post

ট্রেলারে ‘নোনাজলের কাব্য’, ২৬ নভেম্বর মুক্তি

Next Post

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চায় চীন

Next Post
শিক্ষার্থীরা ক্লাসে হোমওয়ার্ক করছে, শিক্ষার পরিবেশ সুন্দর ও শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চায় চীন

বৃহৎ জনসমাগম সহিংসতা বিরোধী কনসার্টে, আলো ও মঞ্চের আলোতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকতার বিপক্ষে আশার আলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT