চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িকতার বিপক্ষে আশার আলো

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:13 অপরাহ্ন 23, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
বৃহৎ জনসমাগম সহিংসতা বিরোধী কনসার্টে, আলো ও মঞ্চের আলোতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসবের সময় দেশের কয়েকটি জেলায় ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে তাণ্ডব চলেছে। সেসময় সাম্প্রদায়িক হামলা ঠেকানো না গেলেও শেষ পর্যন্ত তার বিরুদ্ধে নানা তৎপরতা দেখা যাচ্ছে। সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগসহ দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এসব তৎপরতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে আশা দেখাচ্ছে।

চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইনের খবরে এমন বেশকিছু বিক্ষোভ ও নাগরিক সমাজের উদ্বেগের খবর লক্ষ্য করা গেছে। এছাড়া দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গণঅনশনও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আয়োজন করেছে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’। এর শিরোনামও আশা জাগানিয়া, ‘আক্রান্ত মাটি আক্রান্ত দেশ, এ মাটির কসম রুখবোই বিদ্বেষ’। শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা, প্রতিবাদ জানাচ্ছে।

কুমিল্লায় মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর এমন আশ্বাসে আমরা ভরসা রাখতে চাই। এই ভরসার পারদ উচ্চমাত্রায় ওঠার কারণ- ইতোমধ্যেই পূজামণ্ডপে কোরআন রাখার প্রধান অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ইকবালসহ মোট চারজন রিমান্ডে রয়েছে। শিগগিরই এই হামলার কারণ এবং এর পেছনের কুশীলবদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

বিগত দিনসমূহের মতো আমরা এখনও সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো মানুষের ধর্মীয় উৎসবে হামলা ধর্মের কাজ হতে পারে না। কথিত ধর্মীয় অবমাননার অভিযোগ উঠলেই বাড়িঘরে হামলার ঘটনাও সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এমন ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চলছে। এরপরও এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার হয়ে আসছে। এজন্য ধর্মীয় উগ্রবাদ কঠোর হস্তে দমনের পাশাপাশি সামাজিক পরিমণ্ডলে শিল্প-সংস্কৃতি চর্চা বাড়ানোর বিকল্প নেই।

কুমিল্লার ঘটনাসহ সাম্প্রতিক হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তরুণ সমাজকে জাগ্রত করার যথাযথ কর্মসূচি গ্রহণে উদ্যোগ নেওয়ার জন্যও আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: শারদীয় দুর্গোৎসবসম্পাদকীয়সাম্প্রদায়িক হামলা
Previous Post

শিশুদের হোমওয়ার্কের চাপ কমাতে চায় চীন

Next Post

ভারতে রাষ্ট্রীয় সফরে নৌপ্রধান 

Next Post
নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রাষ্ট্রীয় সফরে নৌপ্রধান 

সেনাপ্রধান ও সেনা কর্মকর্তাদের সামরিক প্রদর্শনী পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরলেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT