চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের অনুশীলন

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
2:20 পূর্বাহ্ন 18, মার্চ 2016
in স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরু থেকে: ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আর আশার বাতি হয়ে আগামী ম্যাচেই বল হাতে ফিরতে পারেন বাংলাদেশ দলের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।

আজ শুক্রবার টিম প্র্যাকটিস না থাকলেও মুস্তাফিজ ঠিকই প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন। তাকে নিয়ে সকালেই বের হয়ে যান বোলিং কোচ হিথ স্ট্রিক। একাই বোলিং অনুশীলন করিয়ে এনেছেন কাটার মাস্টারকে। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হেসেল।

অনুশীলন শেষে একই গাড়িতে ব্যাঙ্গালুরুর দি রিজ হোটেলে ফিরতে দেখা যায় তাদের।

এর আগে আশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান মুস্তাফিজের ফেরার সম্ভাবনা জানিয়ে বলেন, ‘আগামী ম্যাচেই মুস্তাফিজকে পাওয়া যাবে।’

কলকাতা থেকে ব্যাঙ্গালুরু উড়ে যাওয়ার আগে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেছিলেন, টানা খেলা এবং ভ্রমণের ক্লান্তির সঙ্গে মুস্তাফিজের অনুপস্থিতিও পাকিস্তানের সঙ্গে বড় হারের কারণ।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে অন্যান্য দল অবসর পেলেও বাংলাদেশ তা পায়নি। এর বাইরে দলের মূল বোলিং শক্তি মুস্তাফিজের অনুপস্থিতিও এমন হারে অবদান রেখেছে।’

দলে মুস্তাফিজের গুরুত্ব তুলে ধরতে গিয়ে আকরাম খান বলেন, মুস্তাফিজকে আমাদের খুবই দরকার। কোচ এবং ফিজিও’র সঙ্গে কথা বলেছি। পরের ম্যাচেই হয়তো মুস্তাফিজ খেলতে পারবে।’

বৃহস্পতিবার কলকাতা থেকে ব্যাঙ্গালুর উড়ে গেছে বাংলাদেশ দল। সেখানে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ২৩ মার্চ ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর আবার কলকাতায় ফিরে সুপার টেনে বাংলাদেশের শেষ খেলা ২৬ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে থাকলেও এখন পর্যন্ত বাছাই এবং সুপার টেন পর্বের একটি ম্যাচও খেলতে পারেননি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বড় ভরসার নাম মুস্তাফিজ। এশিয়া কাপের মাঝপথেই তিনি ইনজুরিতে পড়েন। এরপর থেকে দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলার মতো অবস্থায় ছিলেন না মুস্তাফিজুর রহমান।

কলকাতা ম্যাচেও তাকে খেলানোর পরিকল্পনা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত কোনো ঝুঁকিতে যায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

Tags: টি২০ বিশ্বকাপ
Previous Post

মুস্তাফিজের অনুশীলন

Next Post

জাতিসংঘের স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

Next Post

জাতিসংঘের স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

জাতিসংঘের স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT