চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 পূর্বাহ্ন 18, মার্চ 2016
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়। পুরো মিশন এক শিশুমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়।

জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৩ বছরের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয় অনুষ্ঠানে।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম -এর বাণী পাঠ করে শোনানো হয়।

এ উপলক্ষ্যে শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবাসী বাঙালি ও মিশনের অফিসিয়ালদের ৪৬ জন সন্তান অংশগ্রহণ করে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের মোট ৬ জন প্রতিযোগী বিজয়ী হয়। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ গ্রেডের ছাত্র মোহাম্মদ আরাফাত-উল-আলম এবং ‘খ’ গ্রুপে ৮ম গ্রেডের ছাত্রী নাদিয়া তামরীন প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে “বঙ্গবন্ধু ক্রেস্ট” প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আলোচনার সূত্রপাত করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে জাতির পিতাকে বছরের প্রতিটি দিনই স্মরণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে। এজন্য সারাবছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান।

বীপার শিশুশিল্পীরা সঙ্গীত ও “জয় বাংলা, বাংলার জয়” গীতি আলেখ্য পরিবেশন করেন। আনন্দ ধ্বনি এবং বহ্নিশিখা সঙ্গীত নিকেতায়নের শিশুশিল্পীরা বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিকসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

Tags: বঙ্গবন্ধুর জন্মদিন
Previous Post

জাতিসংঘের স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

Next Post

খোঁজ মেলেনি আফগানিস্তানে অপহৃত দুই ব্র্যাক কর্মীর

Next Post

খোঁজ মেলেনি আফগানিস্তানে অপহৃত দুই ব্র্যাক কর্মীর

খোঁজ মেলেনি আফগানিস্তানে অপহৃত দুই ব্র্যাক কর্মীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT