চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের সামনে বড় অর্জনের হাতছানি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:33 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি আগে ছুঁয়ে দেখা হয়নি মুশফিকুর রহিমের। আক্ষেপ দূর হল বৃহস্পতিবার বিকেলে। খুলনা টাইগার্সের অধিনায়ক প্রথমবার হাতে তুলে নিলেন লন্ডন থেকে নিয়ে আসা সম্পূর্ণ হাতে তৈরি ট্রফিটি।

মুশফিকের পাশেই রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। দুই অধিনায়ক ট্রফি হাতে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনবার। শের-ই-বাংলা স্টেডিয়ামে ছড়িয়ে গেল ফাইনালের উত্তাপ। ২০ লাখ টাকা দামের ট্রফিটি শেষ পর্যন্ত কার হবে সেটি জানতে অপেক্ষা মাত্র ২৪ ঘণ্টার।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে খুলনা-রাজশাহী। দুই দলই আত্মবিশ্বাসী শিরোপা উঁচিয়ে ধরার ব্যাপারে। শিরোপা রোমাঞ্চের আগেরদিন রাজশাহীর ক্যারিবীয় অধিনায়ক রাসেল সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও খুলনা পাঠিয়েছে হেড কোচ জেমস ফস্টারকে।

লিগপর্বে মুখোমুখি দেখায় খুলনা-রাজশাহী একে অপরের বিপক্ষে একবার করে জিতেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবার মুখোমুখি হয়েছে প্রথম কোয়ালিফায়ারে। রাজশাহীকে হারিয়ে খুলনা প্রথম সুযোগেই নিশ্চিত করে ফেলে ফাইনাল। রাজশাহীর জন্য ফাইনাল কঠিন হয়ে গিয়েছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারের মুখ থেকে রাসেল-ঝড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারায় রাজশাহী।

বঙ্গবন্ধু বিপিএলে চতুর্থবার মুখোমুখি হতে যাচ্ছে খুলনা-রাজশাহী। একে অপরকে জানা ভালো করেই। পেছনের হিসেব যা-ই হোক, শেষ হাসি কারা হাসেন সেটি দেখার অপেক্ষাতে সবাই।

রাজশাহী অধিনায়ক রাসেল বললেন, ‘ফাইনালে যাওয়াতে জয়ের আশাই করতে পারেন। জেতার বাইরে কোনোকিছুই আমাদের মনে নেই। আমরা গত রাতে দলগতভাবে খেলেছি। দেখিয়েছি যে, আমরা পারি এবং আশা করি শুক্রবার রাতেও আমরা নিজেদের নিয়ে ভালো প্রতিরোধ গড়তে পারব।’

খুলনার ইংলিশ হেড কোচ ফস্টার বললেন, ‘রাজশাহীর বিপক্ষে শেষ ম্যাচে জয়টা দারুণ ছিল। ম্যাচ শেষ হওয়ার আগে খুব ক্লোজ মনে হচ্ছিল। খুলনা খুব সিরিয়াস এক দল। খুব ভালো দল। আমাদের কালও খুব ভালো খেলতে হবে। যতটা সম্ভব প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা খুবই আত্মবিশ্বাসী। শেষ চারটি ম্যাচ টানা জিতেছি। খুব ভালো ছন্দে আমরা। তবে সবকিছুই নির্ভর করবে ফাইনাল ম্যাচে কতটা যথাযথ প্রয়োগ করতে পারি।’

মুশফিকের সামনে প্রথমবার শিরোপা জয়ের হাতছানি তো আছেই। অনেক ব্যক্তিগত অর্জনও তাকিয়ে তার দিকে। শিরোপা নির্ধারণী ম্যাচে আর ৭টা রান করতে পারলে দেশের ক্রিকেটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মি. ডিপেন্ডেবল। পেছনে ফেলবেন তামিম ইকবালকে।

এক আসরে সর্বোচ্চ রান তামিমের। ২০১৬ সালে চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে নামার আগে মুশফিকের রান ৪৭০।

বঙ্গবন্ধু বিপিএলে একটি অপূর্ণতা ঘুচিয়ে ফেলেছেন মুশফিক। সাতবারের চেষ্টায় ফাইনাল খেলার সুযোগ পাচ্ছেন। চলতি আসরে সর্বোচ্চ রানও তার। তার পেছনে একই দলের সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। সমান ১৩ ম্যাচে বাঁহাতি করেছেন ৪৫৮ রান। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে রুশো ১৪ ম্যাচে করেছিলেন ৫৫৮ রান। বিপিএলের এক আসরে দেশি-বিদেশি মিলিয়ে যেটি সর্বোচ্চ।

Tags: খুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকলিড স্পোর্টস
Previous Post

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

Next Post

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে সরকারি ৪ ব্যাংক

Next Post
সরকারি ব্যাংকগুলোর সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে সরকারি ৪ ব্যাংক

টিএসসি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য, মঞ্চে পারফর্মাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপন মামার পাশে টিএসসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT