চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে সরকারি ৪ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 16, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
সরকারি ব্যাংকগুলোর সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে চলমান অস্থির অবস্থা কাটিয়ে ওঠার জন্য বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ৪ চার বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। এ সিদ্ধান্তের পরপরই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি ৪ বাণিজ্যিক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ত্রৈমাসিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীসহ (সিইও) এমডিরা উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হয়।

এসময় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সভা অনুকূলে মতামত প্রদান করে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়।

গত কয়েক মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। এর মধ্যে গত কয়েকদিন সূচক কমতে কমতে তলানিতে নেমে এসেছে। সূচক নেমে এসেছে ৫ বছর আগের অবস্থানে। প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

এমতাবস্থায় বাংলাদেশ ব্যাংক বলেছে, পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের পক্ষ থেকে যেসব প্রস্তাব এসেছে তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম যেটি সেটিই গ্রহণ করা হবে। এছাড়া শেয়ারবাজারের সংকট নিরসনে ২০ জানুয়ারি স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী।

এসব খবর প্রকাশের পর কিছুঠা ঘুরে দাঁড়ায় সূচক। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৮১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১৪৯ পয়েন্টে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট।

Tags: পুঁজিবাজারবিনিয়োগব্যাংক
Previous Post

মুশফিকের সামনে বড় অর্জনের হাতছানি

Next Post

স্বপন মামার পাশে টিএসসি

Next Post
টিএসসি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য, মঞ্চে পারফর্মাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপন মামার পাশে টিএসসি

ফাইল ছবি

ভারত পেঁয়াজ আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT