চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুশফিকের ব্যাটে’ মেয়েদের পাকিস্তান-বধের চ্যালেঞ্জ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:53 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: খুব বেশিদিন আগের কথা নয়; তামিম ইকবালের কাছ থেকে ব্যাট উপহার পেয়েছিলেন রুমানা আহমেদ। কয়েকমাস পেরোতেই টিম টাইগ্রেস দলের ভাণ্ডারে যোগ হয়েছে আরও পাঁচটি নতুন ব্যাট। উপহারদাতা এবার মুশফিকুর রহিম।

রুমানাকে তামিমের ব্যাট দেয়ার কথা চাউর হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গেই। তবে মুশফিকের উপহার দেয়ার ব্যাপারটা জানাজানি হতে লাগল প্রায় এক মাস! মুশফিক গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা পারলেন না!

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামার আগে রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে সালমা খাতুনের দল। বৃষ্টি-বাধায় স্কিল অনুশীলন ভেস্তে গেলে ড্রেসিংরুমের সামনের ছাউনিতে দাঁড়িয়ে জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা ‘ডিএসসি’ ও ‘সিএ’ ব্র্যান্ডের ঝকঝকে দুটি ব্যাট দিয়ে বল ঠোকাঠুকি করেন কিছুক্ষণ। ভারতীয় ব্র্যান্ড ‘ডিএসসি’ দিয়ে খেলেন ‍মুশফিকই। কৌতূহল প্রকাশ করতেই জানা গেল, একটি-দুটি নয় মুশফিক নারী দলের ক্রিকেটারদের উপহার দিয়েছেন পাঁচ-পাঁচটি নতুন ব্যাট।

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর মুশফিকের কাছ থেকে মেয়েরা পেয়েছেন ব্যাটের এই মূল্যবান উপহার। ব্যাটগুলো দিয়ে খাপবিহীন তলোয়ারের ন্যায় সমুদ্রপাড়ে চার-ছক্কার ঝড় তোলার পালা সালমাবাহিনীর।

জাহানারা-সুপ্তার সঙ্গে ব্যাট নিয়ে আলোচনায় মধ্যেই যোগ দিলেন মেয়েদের সহকারী কোচ দেবিকা পালশিকর। ব্যাটগুলো কতটা ভালো সেটি নিয়ে ধারণা দিতে থাকেন এ ভারতীয়। তাতে জাহানারাদের মাঝে ভাললাগার অনুরোনন থাকলেও মিশে থাকল আক্ষেপও। তামিম-মুশফিক ভাইদের মতো আমরা কেনো পৃষ্ঠপোষক পাই না! এমন আক্ষেপ ঝরল। পরক্ষণেই আবার বললেন, খেলতে থাকি, আমরাও এক সময় পাবো।

দেশের শীর্ষ পর্যায়ে খেলা বেশিরভাগ ব্যাটসম্যানই বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। তামিম দীর্ঘদিন ধরেই ‘সিএ’ ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। মুশফিক ‘এসএস’র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা চুকিয়ে ‘ডিএসসি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গত বছর। মেইল, মেসেঞ্জার কিংবা এসএমএসে চাহিদাপত্র দিলেই সুদূর থেকে চলে আসে ব্যাট।

সেই ব্যাট দিয়ে খেলেন আবার অর্থও কামান। আর মেয়েদের কাছে প্রস্তাব আসে শুধু ক্রিকেটের গিয়ার্স দেয়ার, যেখানে থাকে না ব্র্যান্ডিং করার বিনিময়ে অর্থের নিশ্চয়তা। যা নিয়ে নারী ক্রিকেটারদের মাঝে আছে হতাশার মেঘ।

Tags: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

‘বিএনপির দাবির সাথে একমত হলে শয়তানও আমাদের বন্ধু’

Next Post

ইউরোপে কোটি টাকা বাজেটের ওয়েব সিরিজে ইমতু

Next Post

ইউরোপে কোটি টাকা বাজেটের ওয়েব সিরিজে ইমতু

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি শূন্য: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT